ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল পুলিশকর্মী, তারপর আজব কীর্তি মহিলা কনস্টেবলের
বহুবারই বহু সরকারী কর্মী ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের জালে। পুলিশের বিরুদ্ধেও বহুবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
বহুবারই বহু সরকারী কর্মী ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের জালে। পুলিশের বিরুদ্ধেও বহুবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘুষ নিতে হাতেনাতে গিয়ে ধরা পড়ে গিয়ে মহারাষ্ট্রের মহিলা পুলিশ কর্মী যে কাণ্ড করেছেন , তা সত্যিই তাক লাগিয়ে দেওয়া মতো।

মহারাষ্ট্রের কোলাপুরে মহিলা কনস্টেবল দীপালি খাড়কে ৩০০ টাকা ঘুষ নিয়ে ছিলেন বলে অভিযোগ। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। অভিযোগকারীর দাবি পাসপোর্টের জন্য ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গিয়েছিলেন তিনি। আর সেজন্যই তাঁর কাছ থেকে দীপালি ঘুষ চান। সেঘটনা পুলিশকে জানানা তিনি। এরপরই ধীপালিকেহাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতা হয়। পরে ধরা পড়ে যান দীপালি।
কিন্তু গোটা কাণ্ডের আসল মোচড় অন্য জায়গায়। দীপালি প্রায় ধরা পড়ার মুহুর্তেই ওই টাকা চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করেন। অন্যদিকে, পুলিশও তার মুখ থেকে টাকা বের করে ছাড়ে। গোটা ঘটনায় তাজ্জব অভিযোগকারী সহ আশপাশের মানুষ।












Click it and Unblock the Notifications