বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী, দাবি এই মহিলার!

বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী, এমন দাবি করে সবাইকে চমকে দিয়েছেন এলাহবাদের এক মহিলা। তাঁর দাবি তিনি এলাহবাদের কংগ্রেস সেবাদলের জেলা মহিলা সংগঠনের মন্ত্রী। নাম পদ্মা দেবী।

এলাহবাদ, ২২ নভেম্বর : রাজনৈতিক নেতা হিসাবে না হলেও চকোলেট বয় হিসাবে মহিলা মহলে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে কংগ্রেস সহ সভাপতির। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন এলাহবাদের এক মহিলা। তাঁর দাবি, রাহুল নিজেই তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। [উপযুক্ত পাত্রী পেলে তবেই বিয়ে, বললেন রাহুল গান্ধী]

কিন্তু কে এই মহিলা? তাঁর দাবি তিনি এলাহবাদের কংগ্রেস সেবাদলের জেলা মহিলা সংগঠনের মন্ত্রী। তাঁর নাম পদ্মা দেবী। [গালে চকাস চুম্বন, নারী 'ক্ষমতায়ন' টের পেলেন রাহুল!]

এই মহিলাকে বিয়ে করতে চান রাহুল গান্ধী?

এলাহবাদে অনুষ্ঠিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী অনুষ্ঠানে এসে পদ্মাদেবী এহেন 'চাঞ্চল্যকর' দাবি করেন। এদিন বোন প্রিয়াঙ্কা গান্ধী ও মা সোনিয়া গান্ধীর সঙ্গে এলাহবাদ পৌছন রাহুল। এরপরই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন বলে আনন্দ ভবনের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন। [গরিব ঘরে 'হানিমুন' করতে যান রাহুল গান্ধী! অশালীন রামদেব]

তারপর তাঁকে চলে যেতে বলা হলে রাহুল গান্ধীর সঙ্গে দেখা না করে যাবেন না বলে জেদাজেদি শুরু করে দেন পদ্মাদেবী। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে বিয়ের ব্যাপারটা সেরে নেওয়ার দাবি ছিল পদ্মা দেবীর।

এই মহিলাকে বিয়ে করতে চান রাহুল গান্ধী?

দলিতদের ঘরে রুটি খান রাহুল, আর বিয়ে করতে পারবেন না?

এত জেদাজেদির পরেও কংগ্রেস নেতারা না ওই মহিলাকে ভিতরে ঢুকতে দেন না সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী ওই মহিলার সঙ্গে দেখা করেন। রাহুলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতেই মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে পদ্মা দেবী বলেন, "আমি রাহুল গান্ধীকে বিয়ে করতে চাই। রাহুল গান্ধী দলিতদের ঘরে খাবার খান, দলিতদের বাড়ি যান, আমি তো অন্যান্য অনগ্রসর শ্রেণীর। এত বছর ধরে ওর দলের জন্য কাজ করছি। আমার সঙ্গে কেন বিয়ে করবেন না উনি?" [(ছবি) রাহুল গান্ধী যখন 'নায়ক'! রক্ষা করলেন কংগ্রেস নেত্রীকে!]

২০০৬-০৭ সালে বিয়ের কথা হয়েছিল

পদ্মাদেবীর দাবি, ২০০৬-০৭ সালে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বিয়ের কথা চলেছিল। পরে ২০১৪ সালে তিনি দলের কাজে যোগ দেন। পদ্মাদেবীর কথায়, "আগে আমার রাহুল গান্ধীকে বিয়ে করার কোনও ইন্টারেস্টই ছিল না। ২-৩ বার দেখা হওয়ার পর রাহুল হাত মিলিয়েছিল, আমার কথা জিজ্ঞাসা করেছিল, তাই আমার মনে হয়েছিল রাহুলের মনেও আমার জন্য 'ফিলিংস' আছে। তাই ওকেই বিয়ে করার সিদ্ধান্ত নিলাম।" [(ভিডিও) ডিম্পল যাদবকে 'মহিলা রাহুল গান্ধী' আখ্যা নিন্দুকদের, সৌজন্যে তাঁর সংসদ বক্তৃতা!]

স্বপ্নে এসে বিয়ের কথা

কেন রাহুল গান্ধীকে বিয়ে করতে চান, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "উনি মানুষটা ভাল, নেতাও ভাল। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেল। কখনও সামনাসামনি বিয়ের প্রস্তাব দেননি আমায় তবে রোজ স্বপ্নে এসে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে যান। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+