Open-Window Romance: জানালা খুলেই ঘনিষ্ঠ হচ্ছেন প্রতিবেশী দম্পত্তি! ৪৪ এর মহিলা তা দেখেই...
Open-Window Romance: প্রবল জলসঙ্কটে ভুগছে বেঙ্গালুরুর মানুষ! জল খেতে প্রত্যেকদিন হাজার হাজার টাকা খরচ করছেন সে রাজ্যের মানুষ। এর সঙ্গেই রয়েছে দীর্ঘ ট্র্যাফিক। নির্দিষ্ট সময় গন্তব্য তো দূর, রাস্তায় বেরিয়ে রীতিমত গলদঘর্ম অবস্থা হয় বেঙ্গালুরুর মানুষকে।
এই অবস্থায় যখন নাজেহাল মানুষ সেই সময় অদ্ভুত এক অভিযোগে সংবাদ শিরোনামে তথ্যপ্রযুক্তির শহর হিসাবে পরিচিত এই এলাকা। ঘটনা নিয়ে ইতিমধ্যে থানা-পুলিশও হয়ে গিয়েছে। কিন্তু জানেন কী সেই অভিযোগ (Open-Window Romance)? জানলে একেবারে আশ্চর্য হবেনই।

৪৪ বছর বয়সী এক মহিলার অভিযোগ, প্রতিবেশি দম্পত্তি জানলা খুলে ভালোবাসায় মত্ত (Open-Window Romance) হোন। বেঙ্গালুরুর অভলাহাল্লির বাসিন্দা ওই মহিলা। এহেন অভিযোগ নিয়ে স্থানীয় গিরিনগর থানায় ওই দম্পত্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।
আর এহেন অভিযোগে কার্যত হকচকিয়ে উঠেছেন সে রাজ্যের তাবড় তাবড় পুলিশ আধিকারিকরাও। কিন্তু তাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬, ৫০৯ সহ আরও বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মহিলার অভিযোগ, বাড়ির পাশে থাকা দম্পত্তি যখন ঘনিষ্ঠ হন সেই সময় জানালা খোলা (Open-Window Romance) থাকে। আর তা স্পষ্ট দেখা যায়। যত দিন যাচ্ছে তত বিষয়টি অতিষ্ঠের হয়ে উঠছিলেন বলে দাবি ওই মহিলার। শুধু তিনি নয়, তাঁর গোটা পরিবার প্রতিবেশীর এহেন আচরণে বিড়ম্বনার মধ্যে পড়েছেন বলে দাবি। যদিও এই বিষয়ে ওই দম্পত্তিকে জানানো হলে তাঁদের পালটা হুমকি দেন। শুধু তাই নয়, ওই অভিযোগকারিণী বিষয়টি তাঁর বাড়ির মালিককেও জানান।
কিন্তু বাড়ির মালিকও কোনও কথা শোনেননি বলে দাবি ওই মহিলার। এমনকি ওই দম্পত্তির পাশেই দাঁড়ান, এবং তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। আর এরপরেই পুরো বিষয়টি স্থানীয় থানায় ওই মহিলা জানান। এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications