পরকীয়া! রাগের চোটে স্বামীর যৌনাঙ্গ কেটে নিল স্ত্রী, তারপর যা হল
বিবাহ বহির্ভূত সম্পর্কের শাস্তি। এবার পুরুষ নয়, স্ত্রী দিলেন মারাত্মক শাস্তি।
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রয়েছেন। স্ত্রী জানতে পারলে পেতে পারেন চরমতম শাস্তি। মানে এমন ঘটনাই ঘটেছে জলন্ধরে। স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তাঁর যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী।

জলন্ধরের জোগিন্দর নগরে ঘটেছে এই নিষ্ঠুরতম শাস্তিদানের ঘটনা। মঙ্গলবার যখন আজাদ সিং ঘুমে অচৈতন্য ছিলেন ঠিক তখনই ছুরি হাতে স্বামীর যৌনাঙ্গে হানা দেন স্ত্রী। স্ত্রী-র সন্দেহ ছিল স্বামী কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সুখওয়ান্ত কউর নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেন। শুধু যৌনাঙ্গ কেটেই ক্ষান্ত হননি তিনি। সেটাকে শৌচাগারে ফেলেও দেন তিনি।
জলন্ধর পুলিশের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার সতিন্দর কুমার জানিয়েছেন, 'প্রথমে মহিলা রড দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। ঘুমন্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন আজাদ সিং। তারপর তার যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটে টয়লেটে ফেলে দেন মহিলা। '
মারাত্মক রক্তক্ষরণের অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন তাঁর বাবা। এমনকি পুত্রবধূর নৃশংসতার খবরও তিনি দিয়েছেন পুলিশকে। পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ধারা অনুযায়ি শাস্তি দিয়েছে।
এই স্বামী- স্ত্রী-র নিজেদের বিবাহিত সম্পর্ক থেকে দুটি সন্তান রয়েছে।












Click it and Unblock the Notifications