যোগী রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা! গণধর্ষণের পর মহিলাকে পুড়িয়ে হত্যা মন্দিরে

যোগী রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। উত্তর প্রদেশের সম্ভল জেলার রাজপুরা থানা এলাকায় গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে মহিলাকে ঘুম থেকে তুলে নৃশংস অত্যাচার চালায় ৫ জন।

যোগী রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। উত্তর প্রদেশের সম্ভল জেলার রাজপুরা থানা এলাকায় গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে মহিলাকে ঘুম থেকে তুলে নৃশংস অত্যাচার চালায় ৫ জন। পরে বাড়ির কাছেই মন্দিরের যজ্ঞশালায় জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ।

যোগী রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা! গণধর্ষণের পর মহিলাকে পুড়িয়ে হত্যা মন্দিরে

মহিলার স্বামী অভিযোগ করে বলেছেন, পুড়িয়ে মারার কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশ পুলিশের ১০০ ডায়াল পরিষেবার সাহায্য চাওয়া হলেও, কোনও উত্তর পাওয়া যায়নি। মহিলার দুই সন্তান রয়েছে। স্বামী গাজিয়াবাদে শ্রমিকের কাজ করেন।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে মহিলার বাড়িতে চড়াও হয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। ধর্ষণ ও হত্যার অভিযোগে এখনও পর্যন্ত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাত ২.৩০ নাগাদ।

মহিলার স্বামী জানিয়েছে, পাঁচজন স্ত্রীর খোঁজে বাড়িতে আসে। তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করে। সেই সময় বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। ঘরে শুধুমাত্র একটি কেরোসিনের ল্যাম্প জ্বলছিল। ঘটনার পরে তাঁর স্ত্রী পুরো ঘটনাটি ফোন করে তার এক আত্মীয়কে বলে। তবে আত্মীয়রা পুলিশ ও অন্যদের জানানোর আগেই ফের একবার বাড়িতে হামলা চালানো হয়। স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয় মন্দিরের যজ্ঞশালায়।

রাজপুরা থানার অফিসার অরুণ কুমার জানিয়েছেন, অভিযুক্ত বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, দাঙ্গা করা, অস্ত্র নিয়ে হামলা-সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তরা হল আরাম সিং, মহাবীর, চরণ সিং, গুল্লু, কুমার পাল। অভিযুক্তরা একইগ্রামের বাসিন্দা। বেশ কয়েকমাস ধরে মহিলাকে উত্তক্ত করছিল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+