উঁচু জাতের আপত্তি, উত্তরপ্রদেশে চিতা থেকে টেনে নামানো হল নিচু জাতের মহিলার মরদেহ

ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে জাতপাতের ভেদাভেদ নতুন কিছু নয়। বিশেষ করে গোবলয়ের রাজ্যগুলিতে জাতপাত সমাজজীবন থেকে শুরু করে রাজনীতি অনেক কিছুতে মুখ্য ভূমিকা ধারণ করে। তেমনই এক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের একটি গ্রামে। এক মহিলার মরদেহকে চিতা থেকে টেনে নামানো হল নিচু জাতের অভিযোগে। উঁচুজাতের লোকেদের আপত্তির কারণে তা করা হয়েছে বলে অভিযোগ।

উত্তরপ্রদেশে চিতা থেকে টেনে নামানো হল নিচু জাতের মহিলার দেহ

উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায়ের জন্য তৈরি একটি শ্মশানে ২৬ বছর বয়সী এক যুবতীর দেহ স্থানীয় ঠাকুর সম্প্রদায়ের লোকেদের অভিযোগের ভিত্তিতে টেনে নামানো হয়েছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে একেবারেই অনুতপ্ত নয় স্থানীয় ঠাকুর সম্প্রদায়ের লোকজন। তাদের বক্তব্য, যা হয়েছে নিয়ম মেনেই হয়েছে।

গত ১৯ জুলাই ঘটনাটি ঘটেছে এটাওয়াহ জেলার কাকুরপুরা গ্রামে। যুবতীর স্বামী জানান, যে মুহুর্তে তাদের চার বছরের সন্তান চিতায় অগ্নিসংযোগ করতে যাবে সেই সময় ঠাকুর সম্প্রদায়ের একদল ব্যক্তি দৌড়ে এসে তাদের থেকে মরদেহ নামাতে বলে। কারণ তারা নিচু জাতের।

সেইসময় দু'পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপ সত্ত্বেও ঠাকুর সম্প্রদায়ের লোকজন নিজেদের দাবিতে অনড় থাকে। এবং জোর করে মহিলার মরদেহ চিতা থেকে নামিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+