শ্বশুর-স্বামী মিলে বিজেপি নেত্রীকে ধর্ষণ, অভিযোগ দায়ের গুরুগ্রামে
৩৯ বছর বয়সী এক মহিলা স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিগ্রহ, শারীরিক অত্যাচার ও পণের দাবিতে মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে।
৩৯ বছর বয়সী এক মহিলা স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিগ্রহ, শারীরিক অত্যাচার ও পণের দাবিতে মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। মহিলা বিজেপি নেত্রী বলে পুলিশ সূত্রে খবর।

মহিলা পুলিশে অভিযোগ জানিয়েছেন, গুরুগ্রামে অভিজাত এলাকায় তাঁদের বাড়ি। সেখানে প্রতি মাসে শ্বশুর এসে শ্লীলতাহানি করেছেন। গত ২২ ফেব্রুয়ারি স্বামী বাড়ির বাইরে থাকার সুবাদে শ্বশুর বাড়িতে ঢুকে পড়েন। নিগৃহীতা মহিলার কথায়, তিনি স্নান করছিলেন। সেইসময়ই তাঁকে গলায় ছুরি ধরে ধর্ষণ করেন শ্বশুর। আপত্তিকর ছবিও তুলে রাখেন। হুমকি দেওয়া হয়, এই খবর ফাঁস করলে ছবিগুলি স্যোশাল মিডিয়ায় দিয়ে দেওয়া হবে।
ঘটনার পর, নিগৃহীতা লজ্জায় কাউকে কিছু জানাননি। তবে সাহস সঞ্চয় করে স্বামীকে জানালে তিনি উল্টে নিগ্রহ করেন ও অন্যায়ভাবে যৌন সঙ্গম করেন। বাবা-ছেলে দুজনে মিলেই নানাভাবে পণ নিয়ে অত্যাচার চালান বলেও অভিযোগ এনেছেন নিগৃহীতা।
এরপরই মহিলা গত বৃহস্পতিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪৯৮ক, ৪০৬, ৩৭৭, ৫০৬, ৩৪ ধারায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications