পথদুর্ঘটনায় বাইক আরোহী সানা ইকবালের মৃত্যু, নিছক দুর্ঘটনা নাকি খুন! সন্দেহ এক মেসেজ-কে ঘিরে
অবসাদ কিংবা মৃত্যুর অন্ধকার থেকে মানুষকে সরিয়ে আনতে বাইকে ক্যাম্পেন করেছিলেন তিনি। আর সেই বাইক আরোহীকেই একটি মর্মান্তিক দুর্ঘটনা টেনে নিয়ে গেল মৃত্যুর অন্ধকারে।
একটা সময়ে মানুষের অবসাদ ও অবসাদের জেরে আত্মহত্যার মতো পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করেছিলেন মহিলা বাইকআরোহী সানা ইকবাল। অবসাদ কিংবা মৃত্যুর অন্ধকার থেকে মানুষকে সরিয়ে আনতে বাইকে ক্যাম্পেন করেছিলেন তিনি। আর সেই বাইক আরোহীকেই একটি মর্মান্তিক দুর্ঘটনা টেনে নিয়ে গেল মৃত্যুর অন্ধকারে। হায়দ্রাবাদের নরসিংহিতে আউটার রিং রোডে পথদুর্ঘটনায় মারা যান সানা ইকবাল।

জানা গিয়েছে, ভোর ৪ টে নাগাদ মারা যান সানা । গাড়িটি চালাচ্ছিলেন তাঁর স্বামী আব্দুল নদিম। নদিমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সঙ্গে সানাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে , তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে বেপড়োয়া গাড়ি চালানোর একটি মামলা দায়ের করা হয়েছে।
Hyderabad: Activist Sana Iqbal who campaigned on her bike against depression and suicide dies in a car accident pic.twitter.com/w6eO2ri5Wl
— ANI (@ANI) October 25, 2017
তবে তাঁর মৃত্যুকে সাধারণ দুর্ঘটনায় মৃত্যু বলে মানতে নারাজ পুলিশ। এর নেপথ্যে রয়েছে একটি মেসেজ। কিছু সপ্তাহ আগেই সানা তাঁর বন্ধুদের একটি মেসেজ করে জানান , যে যদি তাঁর মৃত্যু হয় , তাহলে এর জন্য দায়ী থাকবে তাঁর স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোক। আর এই মেসেজ ঘিরেই বহু সন্দেহ দানা বেঁধেছে পুলিশের মনে।
এই মহিলা বাইক আরোহী সানা ইকবাল ইতিমধ্যেই পরিচিতি পেয়েছিলেন , অবসাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্যাম্পেনের জেরে। তিনি ৩৮,০০০ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে, অবসাদ ও আত্মহত্যার খারাপ দিক তুলে ধরে ছিলেন। এই রাস্তা থেকে যাতে মানুষ সরে আসে সেই চেষ্টাই করেছিলেন ক্রমাগত।












Click it and Unblock the Notifications