পুত্রসন্তান লাভের আশায় তান্ত্রিকের কাছে গিয়ে করুণ পরিণতি মহিলার

পুত্র সন্তান লাভের আশায় তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এক মহিলা। সেখানে গিয়ে গণধর্ষণের শিকার হতে হল তাঁকে।

পুত্র সন্তান লাভের আশায় তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এক মহিলা। সেখানে গিয়ে গণধর্ষণের শিকার হতে হল তাঁকে। ছয়জন ব্যক্তি মিলে মহিলাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটে বিহারের বক্সার জেলার চৌসা এলাকায়।

পুত্রসন্তান লাভের আশায় তান্ত্রিকের কাছে গিয়ে করুণ পরিণতি মহিলার

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহিলা নিজের স্বামীকে সঙ্গে নিয়ে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। কারণ গ্রামের অনেকের মুখে শোনা কথা হল, এই তান্ত্রিকের ওষুধ নাকি ম্যাজিকের মতো কাজ করে। যা পুত্র সন্তানের জন্ম দিতে সাহায্য করবে।

সেই শুনে ওই দম্পতি তান্ত্রিকের সঙ্গে দেখা করতে গ্রামের ব্রহ্মবাবা মন্দিরে যান। রাত অনেক বেশি হয়ে গিয়েছিল। ফলে সেখানেই রাতে থেকে যান দম্পতি। নিগৃহীত মহিলার স্বামী জানাচ্ছেন, মন্দিরে ঘুমিয়ে পড়লে পাঁচ-ছয়জন ব্যক্তি আচমকা মাঝ রাতে এসে মুখে কাপড় গুজে অজ্ঞান করে দেয়। তারপরে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে।

সোমবার সকালে পুলিশে অভিযোগ দায়ের হয়। ছয় অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের চিহ্নিত করে গ্রেফতারির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বক্সারের পুলিশ সুপার উপেন্দ্রনাথ শর্মা। পাশাপাশি নিগৃহীত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+