মহিলাকে ধর্ষণে অভিযুক্ত আর এক মহিলা! চাঞ্চল্য রাজধানী দিল্লিতে
সমকাম নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর এই ধরনের ঘটনা প্রথম সামনে এল।
সমকাম নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর এই ধরনের ঘটনা প্রথম সামনে এল। এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল আর এক মহিলার বিরুদ্ধে। নিগৃহীতার অভিযোগ, অভিযুক্ত কোমরের কাছে কৃত্রিম পুরুষাঙ্গ বেল্টের সাহায্যে বেঁধে তাঁকে ধর্ষণ করা হয়েছে।

অভিযুক্ত শিবানীকে করকরডুমা আদালতে পেশ করা হয়েছে এবং তার একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পরে তাকে তিহার জেলের হেফাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত অক্টোবর মাসে। সেইসময়ে অভিযোগ জানাতে চেয়েও পারেননি নিগৃহীতা। কারণ পুলিশ সমকামের ঘটনা দেখে পিছিয়ে আসে। ততদিনে সমকামিতাকে আদালত মান্যতা দিয়ে দিয়েছে।
তবে এতদিনে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কারণ ৩৭৭ ধারায় বলা হয়েছে, সমকামের ক্ষেত্রেও কারও অনুমতি নেওয়া আবশ্যক। তা না হলে অপরাধমূলক ঘটনা ধরে নিয়ে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
পূর্ব ভারত থেকে দিল্লিতে কাজের সূত্রে নিগৃহীতা গিয়েছিলেন। অভিযুক্ত একবার নয়, একাধিকবার তাঁকে যৌন নির্যাতন করেছে বলে তিনি অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তাকে জোর করে একাধিক পুরুষের সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করা হয়। রোহিত ও রাহুল নামে দুজন যুবকের নাম তিনি বলেছেন যারা মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। প্রতিবার করলে মারধর ও খুনের হুমকিও দেয়।












Click it and Unblock the Notifications