রাজধানীর বুকে চলন্ত গাড়িতে গণধর্ষিতা যুবতী

পুলিশ জানিয়েছে পীড়িতা দিল্লি পুলিশের এক মহিলা কনস্টেবলেন মেয়ে। বুধবার রাতে যুবতী তাঁর পুরুষ বন্ধু ও তার দুই বন্ধুর সঙ্গে লং ড্রাইভে বেরন। রাস্তায় তাঁর পুরুষ বন্ধুটি তাঁকে রঙিন পানীয় খাওয়ার জন্য এগিয়ে দেয়। ওই পানীওয় ওযুধ মেশানো রয়েছে তা না বুঝেই যুবতী পানীয় শেষ করেন। এর পরেই আচ্ছন্ন হয়ে পড়েন যুবতী।
রাস্তার ধার থেকে ওই যুবতীকে আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে একটি অটো চালক পুলিশকে ফোন করেন। এরপর পুলিশ গিয়ে ওই যুবতীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, ওই যুবতী নিজের অভিযোগে জানিয়েছেন, গাড়ির মধ্যেই তাঁকে তিন জন মিলে গণধর্ষণ করেন। এবং পরে চলন্ত গাড়ি থেকেই তাঁকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণও মিলেছে। এই সংক্রান্ত একটি মামলাও দায়ের করা হয়েছে থানায়। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications