দিল্লি স্টেশনে গণধর্ষণের অভিযোগ রেলের কর্মীদের বিরুদ্ধে, গ্রেফতার চার

নিউ দিল্লি রেল স্টেশনে যুবতীর গণধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে। অভিযোগ রেলের দুই কর্মী যুবতীকে ধর্ষণ করে। সেই সময় রেলের বৈদ্যুতিন বিভাগের অন্য দুই অভিযুক্ত নারকীয় কাণ্ডে মদত দিতে পাহারা দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এই নারকীয় ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

দিল্লি স্টেশনে গণধর্ষণের অভিযোগ রেলের কর্মীদের বিরুদ্ধে

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা রেলওয়ের বৈদ্যুতিন বিভাগে কাজ করেন। নয়া দিল্লি স্টেশনের বৈদ্যুতিন রক্ষাণাবেক্ষণের কর্মীদের কক্ষেই নারকীয় ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার ভোররাত প্রায় ২.২৭ মিনিটে একটা ফোন পায়। কিন্তু পুলিশ ফোনে কারও সঙ্গে কথা বলতে পারেনি। ফোন কোথা থেকে এসেছিল বা কে করেছিলেন, এই বিষয়ে কিছু জানতে পারেনি। কিন্তু পুলিশ হাল না ছেড়ে যে নম্বর থেকে ফোন এসেছিল, তার সন্ধান করে। পুলিশ পাল্টা সেই নম্বরে ফোন করলে জানান তিনি নিউ দিল্লি রেল স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মে রয়েছেন। জানা গিয়েছে, দিল্লির কীর্তি নগর মেট্রো স্টেশন থেকে নির্যাতিতাকে অভিযুক্তরা তুলে নিউ দিল্লি রেল স্টেশনে বৈদুতিন রক্ষণাবেক্ষণের কর্মীদের জন্য বরাদ্দ কক্ষে নিয়ে গিয়েছিল। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত চারজনেই নিউ দিল্লি রেল স্টেশনের বৈদ্যুতিন কর্মী।

নির্যাতিতা পুলিশকে অভিযোগ জানিয়েছেন, স্বামীর সঙ্গে থাকেন না। তিনি আলাদা থাকেন। গত এক বছর ধরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলা চলছে। গত এক বছর আগে তাঁর সঙ্গে রেলের এক কর্মীর যোগাযোগ হয়। তিনি ওই যুবতীকে রেলে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারপর থেকে নিয়মিত তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। ২১ জুলাই বৃহস্পতিবার ওই ব্যক্তির জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে যুবতীর ওই বন্ধু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তিনি রাত সাড়ে ১০টা নাগাদ দিল্লির কীর্তি নগর মেট্রো স্টেশনে নামেন। সেখান থেকেই অভিযুক্তরা তাঁকে অপহরণ করে নিউ দিল্লি রেল স্টেশনে নিয়ে যান। নিউ দিল্লি স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানু বৈদ্যুতিন রক্ষণাবেক্ষণের কর্মীদের জন্য বরাদ্দ ঘরে তাঁকে বন্দি করা হয়। অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, দুই জন তাঁকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন। সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। অন্য দুই অভিযুক্ত বন্ধ দরজার বাইরে পাহারা দেয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+