কেন্দ্রের ডিজিটাল গাইলাইন মেনেই এবার দুই অফিসার নিয়োগের বার্তা টুইটারের

কেন্দ্রের তরফে সাফ বলা হয়েছে যে, নির্দিষ্ট ডিজিটাল গাইডলাইন মেনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি চলবে কি না, তা নিয়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করুক। এই ইস্যুতে টুইটার সাফ জানিয়েছে, তারা একটু সময় নিয়ে বিষয়টি সম্পর্কে ভাবতে চায়। তবে দেশের আই মেনে চলতে টুইটার বদ্ধপরিকর।

কেন্দ্রের ডিজিটাল গাইলাইন মেনেই এবার দুই অফিসার নিয়োগের বার্তা টুইটারের

এদিকে, ডিজিটাল গাইডলাইন নিয়ে টুইটারের এই বক্তব্যের পরই এদিন এএআই সূত্রে জানা গিয়েছে যে, টুইটার ভারত সরকারের আইন মেনে চিফ কম্প্লায়েন্ট অফিসার নিয়োগ করতে চলেছে। আর কয়েকদিনের মধ্যেই এই অফিসার সম্পর্কে বিস্তারিত তথ্য সংস্থার তরফে চলে আসবে বলে জানা যাচ্ছে। সম্ভবত আর এক সপ্তাহের মধ্যেই টুইটার এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে পারে বলে খবর।

টুইটার জানিয়েছে, তারা ইতিমধ্যেই নোডাল কনট্যাক্ট পার্সন নিয়োগ করছে। টুইটার জানিয়েছে, গ্রিভ্যান্স অফিসার ও নোডাল কনট্যাঙ্ক পার্সনকে নিয়োগের ক্ষেত্রে তারা চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করেছে। তবে স্থায়ী পদে খুব শিগগিরিই আসনটি পূর্ণ করা হবে। এই বিষয়ে ৭ জুন টুইটার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে বলে খবর।

এর আগে , টুইটার জানিয়েছিল যে তারা ভারতের ডিজিটাল আইনের সঙ্গে এগিয়ে যেতে রাজি । উল্লেখ্য, ডিজিটাল গাইডলাইনে যে নিয়মগুলি রাখা হয়েছে, তারমধ্যে অন্যতম হল একজন গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করা। সেই গ্রিভ্যান্স অফিসারের নাম ও যোগাযোগর বিস্তারিত তথ্য সরকারের হাতে তুলে দিতে হবে। কোনও সন্দেহজনক মেসেজ বা পোস্ট কোন সূত্র মারফৎ ছড়িয়েছে তা জানান দিতে হবে প্ল্যাটফর্মকে। এই বিষয়টি নিয়েই চলছে গড়িমসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+