দু’ঘণ্টার মধ্যে জানাবে আপনি কোভিড–১৯–এ আক্রান্ত কিনা, কেরলে তৈরি হচ্ছে এমনই টেস্টিং কিট
দু’ঘণ্টার মধ্যে জানাবে আপনি কোভিড–১৯–এ আক্রান্ত কিনা, কেরলে তৈরি হচ্ছে এমনই টেস্টিং কিট
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সঠিক সংখ্যাটা এখনও সামনে আসেনি। কারণ দেশে এই মারণ রোগ পরীক্ষা করার হার অত্যন্ত কম। তার প্রধান কারণ হল টেস্টিং কিটের অভাব রয়েছে দেশে। বেঙ্গালুরুর আইআইএসসির পর এবার কেরলের ত্রিবান্দ্রমের শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড টেকনোলজি (এসসিটিআই) নিয়ে আসতে চলেছে এমনই একটি টেস্ট কিট, যেটি মাত্র দু’ঘণ্টার মধ্যে নিশ্চিত কোভিড–১৯ কেস জানাবে তা মাত্র ১০০০ টাকা ব্যয়ে।

চিত্র জিনল্যাম্প–এন টেস্টিং কিট
এই টেস্ট কিট, যার নাম ‘চিত্র জিনল্যাম্প-এন', এটি অত্যন্ত সুনির্দিষ্ট সার্স-কোভি-২ এন-জিনের ক্ষেত্রে বা নোভেল করোনা ভাইরাসের জন্য এবং এটি জিনের দু'টি অঞ্চল সনাক্ত করে। এই টেস্টে বলা হয়েছে যে ভাইরাল জিন ছড়িয়ে পড়ার পর যদি তার চরিত্রও বদল করে তাও এটি সঠিক ফলাফল দেয়। গবেষকরা জানিয়েছেন যে এই টেস্টিং কিটের সনাক্ত করার সময় ১০ মিনিট ও নমুনা সংগ্রহ থেকে ফলাফল পর্যন্ত ( থুতু বা দেহের অন্য কোনও নমুনা থেকে আরএনএ নিযার্স সংগ্রহ-আরটি-ল্যাম্প সনাক্তের সময়) মাত্র দু'ঘণ্টা সময় লাগে। একটা সময়ে এই যন্ত্র ৩০টি নমুনা পরীক্ষা করতে পারে ও এই টেস্টিং কিট যন্ত্রের মূল্য আড়াই লক্ষ টাকা।

অনুমোদনের অপেক্ষায় টেস্টিং কিট
আইসিএমআর অধীন ও অনুমোদিত এনআইভি আলাপ্পুঝায় এই টেস্ট কিটের পরীক্ষাগুলি সম্পাদিত হয়েছে, নতুন টেস্টিং কিটটি একশো শতাংশ নির্ভুল এবং আরটি-পিসিআর ব্যবহার করে তা দেখা হয়েছে যে তা পরীক্ষার ফলাফলের সঙ্গে মেলে। এই টেস্ট কিটে আইসিএমআর অনুমোদন দিলে এই যন্ত্রের উৎপাদনের জন্য সিডিএসসিও-এর কাছ থেকে লাইসেন্সের প্রয়োজন হবে।

সহজেই বসানো যাবে এই যন্ত্র হাসপাতালের ল্যাবে
এই কিটটি ডাঃ অনুপ থেক্কুভেট্টিলের মস্তিষ্কপ্রসূত। তিনি এসসিআইটির বায়োমেডিক্যাল টেকনোলজি শাখার বরিষ্ঠ বিজ্ঞানী। তিনি ও তাঁর দল গত তিনসপ্তাহ ধরে এই টেস্টিং কিটটি তৈরি করছেন। এসআইটির ডিরেক্টর ডাঃ আশা কিশোর এ প্রসঙ্গে বলেন, ‘এটি নিশ্চিতকরণমূলক ডায়াগনস্টিক পরীক্ষা, যা ভাইরাসযুক্ত নিউক্লিক অ্যাসিডের বিপরীত ট্রান্সক্রিপশনের লুপ-মধ্যস্থ বিকাশ (আরটি-ল্যাম্প) করে সার্স-কোভ২-এন জিন সনাক্ত করে। এ ধরনের পরীক্ষা বিশ্বের কিছু দেশে হয় আমরা সেই তালিকায় আসতে পারি। আমরা খুব দ্রুত এই যন্ত্রটি তৈরি করছি।' জানা গিয়েছে এই টেস্টিংয়ের সুবিধাটি যে কোনও জেলা হাসপাতালের ল্যাবে সহজেই বসানো যাবে খুব কম সহযোগিতায় ও এই পরীক্ষার জন্য খুব কম সংখ্যক প্রশিক্ষণরত ল্যাব কর্মীর প্রয়োজন।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications