৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরকে ঘিরে নয়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
এক থমথমে পরিস্থিতির মধ্যে চলতি বছরের অগাস্ট মাসে আচমকাই গোটা কাশ্মীরে মোতায়েন করা হচ্ছিল কয়েক হাজার সেনা। ৫ আগাস্টের আগে এমন সেনা মোতায়েন ঘিরে কৌতূহলের পারদ চড়ছিল গোটা দেশ জুড়ে। এরপরই সংসদে ৫ অগাস্ট অমিত শাহ ঘোষণা করেছিলেন কাশ্মীর থেকে অবলুপ্ত করা হবে ৩৭০ ধারা। কেন্দ্র শাসিত অঞ্চল হয়েছিল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। সেই পর্বের পর এবার ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আরও এক নির্দেশ গেল কাশ্মীরে।

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, ভূস্বর্গ থেকে এবার সরিয়ে নেওয়া হবে ৭২ কম্পানি আধাসেনা। ফলে কেন্দ্রের নির্দেশে এবার কাশ্মীর থেকে সরানো হবে ৭ হাজারেরও বেশি আধাসেনা জওয়ানদের। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের থেকে অন্তর্গত প্রতিটি কম্পানে অন্ত ১০০ জন সেনা জওয়ান থাকেন। আর সেই হিসাাব মতো শীতের ভূস্বর্গ থেকে সরানো হচ্ছে ৭ হাজারেরও বেশি সেনা জওয়ানকে।
গত ৫ অগাস্টের আগে, কাশ্মীরে মোতায়েন করা হয়েছিল সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবির আওতায় থাকা সেনা। এরপরই দিল্লির সংসদে থেকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবের পর কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তিতে সায় দেয় ভারতীয় সংসদ। তারপর থেকে রীতিমতো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল সেনা।












Click it and Unblock the Notifications