জামাই বাবাজির 'জামাই আদর' বন্ধে উদ্যোগী কেন্দ্র

নিয়মানুযায়ী, সাংবিধানিক পদে আসীন যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতি, কেন্দ্রীয় মন্ত্রী প্রমুখরা দেশের বিমানবন্দরগুলিতে বিশেষ সুবিধা ভোগ করেন। তাঁদের লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে হয় না কিংবা তাঁদের জিনিসপত্র, শরীর তল্লাশি করা যায় না। কে কে এই সুবিধা ভোগ করবেন, তা ঠিক করে স্বরাষ্ট্র মন্ত্রক। তার পর সেই নির্দেশিকা পাঠিয়ে দেয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে।
এনডিএ সরকার ক্ষমতায় এসে দেখে যে, সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরাকেও অনুরূপ সুবিধা দেওয়া হচ্ছে। অথচ কোনও সাংবিধানিক পদে নেই তিনি। কেন তাঁকে এমন 'অবৈধ' সুবিধা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন নতুন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু। তাই রবার্ট ভদরাকে সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিতে স্বরাষ্ট্র মন্ত্রককে আর্জি জানানো হয়েছে। সবুজ সঙ্কেত পেলেই রবার্ট ভদরার বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications