দিল্লি নির্বাচনে জয় পেতেই আরও একটি রাজ্যের রঙ হয়ে গেল গেরুয়া, এই নিয়ে ১৫টি রাজ্যে উড়ছে পদ্মের পতাকা

ভারতীয় জনতা পার্টি দিল্লি বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে, যার ফলে জাতীয় রাজধানীতে ২৭ বছরের দীর্ঘ অপেক্ষার পর তারা আবার ক্ষমতায় আসতে চলেছে। ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টিতে জিতেছে, যেখানে আম আদমি পার্টি মাত্র ২২টি আসনে জয় লাভ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির মুখ হিসেবে সামনে রেখে নির্বাচন পরিচালিত হয়, যা জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই জয়ের মাধ্যমে, বিজেপি নেতৃত্বাধীন জোট এখন ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার পরিচালনা করছে। আর সব জায়গাতেই সেই চেনা মুখটি হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী।

bjp

বিজেপি শাসিত রাজ্য ও জোট অংশীদাররা

বিজেপি এককভাবে ক্ষমতায় রয়েছে যে সকল রাজ্য গুলিতে, সেগুলি হল -

  • উত্তরপ্রদেশ
  • মহারাষ্ট্র
  • মধ্যপ্রদেশ
  • গুজরাট
  • রাজস্থান
  • ওড়িশা
  • আসাম
  • ছত্তিশগড়
  • হরিয়ানা
  • দিল্লি
  • ত্রিপুরা
  • গোয়া
  • অরুণাচল প্রদেশ
  • মণিপুর
  • উত্তরাখণ্ড

বিজেপির সাথে জোটবদ্ধ সরকার গড়ে উঠেছে যে সকল রাজ্য গুলিতে -

  • অন্ধ্র প্রদেশ (TDP)
  • বিহার (JDU)
  • মেঘালয় (NPP)
  • নাগাল্যান্ড (NDPP)
  • সিকিম (SKM)
  • পুদুচেরি (AINRC)

এই নির্বাচনী সাফল্য বিজেপিকে ভারতের অগ্রণী রাজনৈতিক শক্তি হিসেবে আরও শক্তিশালী করেছে। ২০১২ সালে দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে আসা আম আদমি পার্টি (AAP) প্রথমবারের মতো দিল্লির বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখল। তবে এই হারের জন্যে বিজেপিকে বেশ কিছু কৌশলগত পথ অবলম্বন করতে হয়েছে। যেমন -

  • বিজেপি কৌশলগত প্রচারে আপের দুর্বলতা তুলে ধরেছিল
  • নরেন্দ্র মোদী কেজরিওয়ালের দলকে "আপ-দা" (একটি বিপর্যয়) বলে কটাক্ষ করতে শুরু করেছিলেন। যা সমাজে একটা প্রভাব তৈরি করেছিল
  • কেজরিওয়াল মডেলের শাসনের চেয়ে মোদীর নেতৃত্বকেই বেশি গুরুত্ব দিয়েছে ভোটাররা

এই পরাজয় আপের জন্য গভীর সংকট সৃষ্টি করেছে, যা পরবর্তী নির্বাচনগুলিতে তাদের অবস্থান আরও দুর্বল করতে পারে বলেই মনে করছেন একাংশ। দিল্লির নির্বাচনে বিজেপির বিজয় মোদীর জনপ্রিয়তারই প্রতিফলন। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরে আসা বিজেপির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এবার তাদের প্রতিশ্রুতি, উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করে জনগণের আস্থা ধরে রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+