উদ্ধব পুত্র আদিত্য ঠাকরের নিরাপত্তা বাড়ল, কমল সচিনের
উদ্ধব পুত্র আদিত্য ঠাকরের নিরাপত্তা বাড়ল, কমল সচিনের
মাসখানেক আগেই মহারাষ্ট্রে সরকার গঠন করেছে উদ্ধব ঠাকরে। ক্ষমতায় আসার মাস খানেকের মধ্যেই জেড জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পেতে চলেছেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে।

অন্যদিকে ক্রিকেট কিংবদন্তি তথা রাজ্য সভার প্রাক্তন সাংসদ সচিন ন্ডুলকারের নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে করে দেওয়া হলো এক্স ক্যাটাগরিতে। আদিত্য ঠাকরে বর্তমানে মহারাষ্ট্রের একজন বিধায়ক মাত্র। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ছেলে বলেই কি নিরাপত্তার এত বহর ? উঠছে প্রশ্ন।
মহারাষ্ট্রের এক আইপিএস অফিসার জানান, "এতদিন সচিন এক্স ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পেয়ে এসেছে। এই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থায় একজন পুলিশ সবসময়ের জন্য তাকে পাহারা দিতেন। কিন্তু এখন তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।" তবে সচিন যখন বাড়ির বাইরে বেরোবে, তখন তার সাথে পুলিশ এসকর্ট থাকবে বলেও জানান ওই আইপিএস অফিসার।
অন্যদিকে এতদিন আদিত্য ঠাকরে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পেয়ে এসেছেন। এবার থেকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। অর্থাৎ আরও বেশি নিরাপত্তা রক্ষী তার পাহারায় নিয়োজিত থাকবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে শারদ পাওয়ারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় যেখানে তার ভাইপো অজিত পাওয়ার জেড ক্যাটাগরির নিরাপত্তা পায়। অন্যদিকে সমাজকর্মী আন্না হাজারের নিরাপত্তা ব্যবস্থা ওয়াই প্লাস থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরিতে করা হয়েছে। এছাড়াও সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের নিরাপত্তা ব্যবস্থা জেড প্লাস থেকে কমিয়ে ওয়াই ক্যাটাগরিতে করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা সংক্রান্ত এই সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য একটি প্যানেল তৈরি করা হয়। এই প্যানেলের বৈঠক হয় প্রতি তিনমাস অন্তর। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্থানীয় সূত্রে নানা খোঁজখবর নেওয়ার পর সাধারণত কোন ব্যক্তিকে কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে তা ঠিক করা হয়।












Click it and Unblock the Notifications