আয়বৃদ্ধির সঙ্গে মানতে হবে মূল্যবৃদ্ধিও! দাওয়াই মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর
আয়বৃদ্ধির সঙ্গে মানতে হবে মূল্যবৃদ্ধিও! দাওয়াই মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর
এদিনও সারা দেশে জ্বালানির মূল্য (fuel price) লিটার পিছু ৩৫ পয়সা বেড়েছে। যা সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। চাপ পড়ছে সাধারণ মানুষের ওপরে। স্বভাবতই প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রের বিজেপি (bjp) সরকার। রাজ্য সরকারগুলিও এর বাইরে নয়। সেই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের (common man) আয় বৃদ্ধির সঙ্গে তুলনা করলেন মধ্যপ্রদেশের (madhya pradesh) বিজেপি নেতা তথা মন্ত্রী মহেন্দ্রসিং শিশোদিয়া।

সবকিছু বিনামূল্যে দেওয়া সম্ভব নয়
ইন্ডোরে এক সাংবাদিক সম্মেলনে মহেন্দ্রসিং শিশোদিয়া বলেছেন সবকিছু বিনামূল্যে দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে জনকল্যাণমূলক প্রকল্পগুলি কি ভবিষ্যতে বন্ধ হবে, তা নিয়ে তিনি কোনো স্পষ্ট কিছু বলেননি।

সাধারণ মানুষের কি আয় বাড়েনি
মধ্যপ্রদেশের মন্ত্রীর প্রশ্ন, সাধারণ মানুষের আয় কি বাড়েনি? যদি সাধারণ মানুষের আয় বৃদ্ধি হয়, তাহলে একটু-আধটু মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য বলে জানিয়েছেন তিনি। তাঁর পাল্টা প্রশ্ন, সরকার অর্থ পাবে কোথা থেকে। কোথা থেকে সরকারি প্রকল্পের টাকা আসবে, সই প্রশ্নও তুলেছেন তিনি। তিনি বলেছেন, কার না বেতন বাড়েনি। যাঁরা আগে ৫ হাজার টাকা পেতেন, এখন কি তাঁরা ২৫ হাজার টাকা পান না, প্রশ্ন করেছেন তিনি। সব ধরনের কর্মীর বেতন বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মূল্যবৃদ্ধি সমর্থন যোগ্য
মন্ত্রী সাধারণ মানুষের কাছে মূল্যবৃদ্ধির বিষয়টি বোঝার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, যদি বেতনে বৃদ্ধি হয়, তাহলে একটু-আধটু মূল্যবৃদ্ধি সমর্থন যোগ্য। এটাই প্র্যাকটিক্যাল। তিনি বলেছেন, ১০ বছর আগের পরিস্থিতিকে তুলনা করা কখনই উচিত নয়। তিনি দাবি করেন, ১০ বছর আগে কারও মাইনে ১০ হাজার টাকা থাকলে এখন তা ৫০ হাজার টাকা হয়েছে। তাই পেট্রোল-ডিজেলও কি ১০ বছর আগের দামে থাকবে, প্রশ্ন করেছেন তিনি।

করোনা মহামারী ও মূল্যবৃদ্ধি
মধ্যপ্রদেশের মন্ত্রী করোনা মহামারী এবং মূল্যবৃদ্ধির সঙ্গে সংযোগ টানার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, যদি আগের রেকর্ড দেখা যায়, তাহলে দেখা যাবে মুদ্রাস্ফীতি বর্তমান সময়ের ভিত্তিতে পরিমাপ করা হয় না। গত ১২ মাসের বেশি সময় ধরে দেশে করোনা মহামারী দাপিয়ে বেড়াচ্ছে। দেশের অনেক শিল্প বন্ধ। সাধারণ মানুষকে দেখতে হবে গত ৫ বছরের পরিস্থিতি।
মূল্যবৃদ্ধি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়েই নয়, কংগ্রেস ক্ষমতায় থাকার সময়েও মূল্যবৃদ্ধি হয়ে বলে মন্তব্য করেছেন। এটা একটা চক্র, যা চলতেই থাকে, আমার তা গ্রহণ করে নিতে হবে।
প্রসঙ্গত সোমবারেও পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি পেয়েছে সারা দেশে। এদফায় এনিয়ে পরপর ছদিন বাড়ল জ্বালানির মূল্য। এদিনের মূল্যবৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০৯.৬৯ এবং ৯৮.৪২ টাকা।












Click it and Unblock the Notifications