দিল্লির রাজনৈতিক স্থবিরতা কাটাতে রাষ্ট্রপতি শাসনের পরামর্শ নজিব জঙ্গের

এদিকে আজ আপের আভ্যন্তরীন বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ। যদিও প্রথম থেকেই কোনও দলের সমর্থন আপ নেবে তা ঘোষণা করে আসছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু পরিস্থিতি ১৮০ ডিগ্রি ঘুরে গেল যখন কংগ্রেস আপকে সমর্থনের প্রস্তাব দিল। এবং দিল্লিতে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ দিনের সময় চাইল আপ। ওয়াকিবহাল মহলের ধারণা যাই হোক না কেন বল এখন আপের কোর্টে। তবে সিদ্ধান্ত আজই নিতে হবে।
এদিকে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লেফটনেন্ট গভর্নর জঙ্গ কয়েকটি বিকল্পের কথা জানিয়েছেন। তবে বিকল্পগুলি কী তা তিনি জানানি। তবে সূত্রের খবর অনুযায়ী ওই রিপোর্টে বলা হয়েছে দিল্লিতে সরকার গঠনের ক্ষেত্রে কোনও স্বচ্ছতা দেখা যাচ্ছে না। আম আদমি পার্টিও আরও কিছু সময় চেয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের পথে যাওয়াটাই শ্রেষ্ঠ উপায় হবে। কিন্তু এই বিষয়ে এখনই কিছু বলেননি সুশীলকুমার সিন্দে।
আম আদমির সরকার গঠন নাকি রাষ্ট্রপতি শাসন তা জানা যাবে আজই।












Click it and Unblock the Notifications