নখ উপড়ে, চুল ছিঁড়ে রেল লাইনে বাঁধা হল মহিলাকে! নারকীয়কাণ্ডের নেপথ্যের কাহিনি আরও করুণ
বয়স মাত্র ২২ বছর। সবে শুরু হয়েছিল দাম্পত্যের হাত ধরে সংসার জীবন। যে সংসারে ওই মহিলা পা রেখেছিলেন বহু স্বপ্ন নিয়ে। কিন্তু শেষমেশ সংসারই দুঃস্বপ্ন হয়ে উঠেছিল।
বয়স মাত্র ২২ বছর। সবে শুরু হয়েছিল দাম্পত্যের হাত ধরে সংসার জীবন। যে সংসারে ওই মহিলা পা রেখেছিলেন বহু স্বপ্ন নিয়ে। কিন্তু শেষমেশ সংসারই দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। স্বামী নিত্যদিন গরম লোহার রড দিয়ে চালাত নারকীয় অত্যাচার। আর এই অত্যাচারের নেপথ্যে ছিল এক করুণ কাহিনি। এই ঘটনা বিহারের গোপালগঞ্জের।

পুলিশ সূত্রের দাবি, বিহারের ওই মহিলার চুল টেনে ছিঁড়ে, তাঁর নখ উপড়ে দিয়ে, রেল লাইনের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল তাঁকে। আর এই নারকীয় যন্ত্রণা দেওয়ার নেপথ্যে রয়েছে এক অসহনীয় যন্ত্রণার ঘটনা। বিয়ের পর থেকে পণ দেওয়া নিয়ে ওই মহিলার বাপের বাড়ির সঙ্গে শ্বশুরবাড়ির বিবাদ ছিল। আর বিবাদকে কেন্দ্র করেই এই নারকীয় অত্যাচার চলে মহিলার ওপর। মহিলাকে বহুদিন ধরেই তাঁর বাড়ি থেকে ২ লাখা টাকা ও একটি বাইক নিয়ে আসবার জন্য চাপ দিতে থাকে তাঁর স্বামী। আর তা দিতে না পারাতেই এই অত্যাচার।
জানা গিয়েছে, ঘটনার দিন রীতিমত অত্যাচার চালানো হয় মহিলার ওপর। এদিকে, আর নারকীয় অত্যাচারের পর এদিন যখন মহিলাকে রেলট্র্যাকে বেঁধে রাখা হয় , তখন এলাকাবাসী ছুটে এসে তাঁকে বাঁচায়। ঘটনার পর একটি পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত ও তার পরিবার আপাতত ফেরার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications