বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
বৃহস্পতিবার দলের সভাপতি এবং দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।
বৃহস্পতিবার দলের সভাপতি এবং দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

সূত্রের খবর অনুযায়ী, বিজেপির সংগঠনের পদস্থ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন।
সামনেই বাজেট। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তা ছাড়াও একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। মে মাসে নির্বাচন রয়েছে কর্নাটকে। এছাড়াও ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন রয়েছে সামনের মাসেই। ওই দুই রাজ্যে প্রচার চলছে উচ্চগ্রামে। সেদিক থেকে বৃহস্পতিবারের বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Click it and Unblock the Notifications