করোনা সংক্রমণের উপসর্গ নিয়েই মারা গেলেন প্রখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা
করোনা সংক্রমণের উপসর্গ নিয়েই মারা গেলেন প্রখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা
কোভিড-১৯-র উপসর্গ নিয়ে মারা গেলেন জনপ্রিয় জ্যোতিষী বেজান দারুওয়ালা। গুজরাতের আহমেদাবাদের একটি হাসপাতালে শুক্রবার মারা যান তিনি। কয়েকদিন আগেই করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। করোনা পজেটিভ ছিলেন তিনি। প্রবল শ্বাসকষ্ট থাকায় ভেন্টিলেটরে রাখা হয়েিছল তাঁকে।

দেশের জনপ্রিয় জ্যোতিষী ছিলেন তিনি। মুরারজি দেশাই, অটল বিহারি বাজপেয়ী থেকে শুরু করে সাম্প্রতিকালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ের ভবিষ্যৎবানী করেছিলেন তিনি। এমনকী রাজীব গান্ধী, রাহুল গান্ধীর হত্যাকাণ্ডেরও ভবিষ্যৎবানী করেছিলেন তিনি। এমনকী ভোপাল গ্যাস ট্র্যাজেডির ভবিষ্যৎবানীও করেছিলেন বেজান দারুওয়ালা।
গুজরাত করোনা সংক্রমণ মহারাষ্ট্রের পরেই রয়েছে। সেখানে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আহমেদাবাদ, সুরাতে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নিয়েছে। পরিস্থিতি অত্যন্ত সংকট জনক জায়গায় রয়েছে গুজরাতে।












Click it and Unblock the Notifications