বিজেপি পালে হাওয়া থাকলেও, কমবে আসন! ইন্ডিয়া টিভি-সিএনএক্স -এর সমীক্ষা
ভোটের দিন ঘোষণার দিনই ওপিনিয়ন পোল প্রকাশ করল ইন্ডিয়া টিভি-সিএনএক্স। যাতে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি একক বৃহত্তম দল হিসেবে ২৩৮ টি আসন পেতে যাচ্ছে।
ভোটের দিন ঘোষণার দিনই ওপিনিয়ন পোল প্রকাশ করল ইন্ডিয়া টিভি-সিএনএক্স। যাতে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি একক বৃহত্তম দল হিসেবে ২৩৮ টি আসন পেতে যাচ্ছে। যা কিনা ম্যাজিক ফিগার থেকে ১৩ কম। ওপিনিয়ন পোল জানা দিচ্ছে বিজেপি ২০১৪-র নির্বাচন থেকে ৪৪ টি আসন কম পেতে পারে। এবার এনডি পেতে পারে ২৮৫ টি আসন।

২০১৪-র ফল
২০১৪-র নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৫৫ টি আসন। এবার তা কমে দাঁড়াতে পারে ২৮৫তে। ২০১৪-র থেকে যা ৭০ টি কম। এনডিএ-র মধ্যে রয়েছে
বিজেপি, শিবসেনা, অকালি দল, এআইএডিএমকে, জনতা দল ইউ, এলজেপি, পিএমকে। অন্যদিকে ইউপিএ-র মধ্যে রয়েছে কংগ্রেস, ডিএমকে, টিডিপি, জেডিএস, আরজেডি, জেএমএম, এনসিপি, ন্যাশনাল কনফারেন্স, আইইউএমএল এবং অন্য কয়েকটি ছোট দল।

২০১৯-এর ওপিনিয়ন পোলের চূড়ান্ত ফল
বিজেপি-২৩৮, কংগ্রেস ৮২, তৃণমূল কংগ্রেস ৩০, ওয়াই এসআর কংগ্রেস ২২, এসপি ১৮, বিএসপি ১৬, ডিএমকে ১৬, এআইএডিএমকে ১২, টিআরএস ১৪, বাম ৬, জেডিইউ ১২,এনসিপি ৭, আরজেডি ৮, শিবসেনা ১০, বিজেপি ১৪, অন্য ছোট দল ৩৮

রাজ্যভিত্তিক সমীক্ষা
- উত্তর প্রদেশ ৮০: বিজেপি ৪০, বিএসপি ১৬, এসপি ১৮, কংগ্রেস ৪, আরএলডি ১, আপনা দল ১
- উত্তরাখণ্ড ৫: বিজেপি ৫
- রাজস্থান ২৫: বিজেপি ২০, কংগ্রেস ৫
- পশ্চিমবঙ্গ ৪২: তৃণমূল কংগ্রেস ৩০, বিজেপি ১২
- ওড়িশা ২১: বিজু জনতা দল ১৪, বিজেপি ৭
- মধ্যপ্রদেশ ২৯: বিজেপি ২৩, কংগ্রেস ৬
- ছত্তিসগড় ১১ : বিজেপি ৬, কংগ্রেস ৫
- পঞ্জাব ১৩: কংগ্রেস ৯, অকালি দল ৩, আপ ১, বিজেপি ০
- হরিয়ানা ১০: বিজেপি ৯, কংগ্রেস ১
- বিহার ৪০: বিজেপি ১৫, আরজেডি ৮, জেডিইউ ১২, কংগ্রেস ২, এলজেপি ৩
- ঝাড়খণ্ড ১৪: বিজেপি ৮, জেএমএম ৩, কংগ্রেস ২, জেভিএমপি ১
- গুজরাত ২৬: বিজেপি ২৬, কংগ্রেস ০
- হিমাচল প্রদেশ ৪: বিজেপি ৪, কংগ্রেস ০
- মহারাষ্ট্র ৪৮: বিজেপি ২২, শিবসেনা ১০, কংগ্রেস ৯, এনসিপি ৭
- গোয়া ২: বিজেপি ২, কংগ্রেস ০
- তামিলনাড়ু ৩৯: ডিএমকে ১৬, এআইএডিএমকে ১২, এএমএমকে ২, কংগ্রেস ৫, বিজেপি ১, পিএমকে ২, অন্যরা ১
- অন্ধ্রপ্রদেশ ২৫: ওয়াইএসআর কংগ্রেস ২২, টিডিপি ৩, কংগ্রেস ০
- তেলেঙ্গানা ১৭: টিআরএস ১৪, এআইএমআইএম ১, কংগ্রেস ২
- কর্নাটক ২৮: বিজেপি ১৩, কংগ্রেস ১৩, জেডিএস ২
- কেরল ২০: ইউডিএফ ১২, এলডিএফ ৭, বিজেপি ১
- জম্মু ও কাশ্মীর ৬: বিজেপি ২, এনসি ১, কংগ্রেস ২
- অসম ১৪: বিজেপি ৮, এআইইউডিএফ ২, কংগ্রেস ৪
- উত্তর পূর্বের অন্য রাজ্যগুলি ১১: বিজেপি ৩, কংগ্রেস ৩, এমএনএফ ১, এনপিপি ১, সিপিএম ১, এনডিপিপি ১, এসডিএফ ১
- দিল্লি ৭: বিজেপি ৭, কংগ্রেস ০, আপ ০
- কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৬: বিজেপি ৪, কংগ্রেস ২
ইন্ডিয়া টিভি সিএনএক্স-এর ওপিনিয়ন পোলে ৩৮,৬০০ জন অংশ নিয়েছিলেন। যার মধ্যে রয়েছেন ২০,৪৫৫ জন পুরুষ এবং ১৮,১৪৫ জন মহিলা। দেশের ১৯৩ টি লোকসভা কেন্দ্রে এই সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষা চালানো হয়েছিল ১ থেকে ৭ মার্চের মধ্যে।












Click it and Unblock the Notifications