অসমের ভবিষ্যত ঝুঁকির মুখে, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য মোদীকে আহ্বান হিমন্ত বিশ্বশর্মার

রাজ্যে হিন্দু ও মুসলিমদের মধ্যে ক্রমহ্রাসমান জনসংখ্যার ভারসাম্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এদিন এমনটাই বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। স্বাধীনতা দিবসের ভাষণের সময় বিশ্বশর্মা বলেছেন, জনসংখ্যাগত পরিবর্তনের কারণে অসমের আদিবাসীরা সংখ্যালঘুতে পরিণত হচ্ছে।

মুখ্যমন্ত্রী সব রাজ্যবাসীর কাছে পরিবার পরিকল্পনার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জনসংখ্যার ভারসাম্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে সতর্ক করেছেন।

Himanta Biswa Sarma

  • কমেছে হিন্দু জনসংখ্যা

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের হিন্দু জনসংখ্যা, যা একটা সময় ৬০-৬৫ শতাংস ছিল, তা এখন ৫৭ শতাংশে নেমে গিয়েছে। অন্যদিকে ২০২১-এর নিরিখে মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে ৪১ শতাংশ।

  • আদিবাসীদের স্বার্থরক্ষায় সচেষ্ট সরকার

আদিবাসীদের জমি ও স্বার্থরক্ষায় রাজ্য সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, দখলদারদের থেকে ১৬৭ বর্গ কিমি বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। এই দখলের জন্য তিনি একটি সম্প্রদায়কে দায়ী করেছেন।

তিনি জানিয়েছেন, অবিভক্ত গোয়ালপাড়া জেলায় আদিবাসীদের জমি বিক্রি বন্ধ করতে একটি শক্তিশালী আইন আনা হবে। কোচ-রাজবংশী, বোরো, রাভার মতো সম্প্রদায়দের জমির অধিকার রক্ষা করতে রাজস্ব বিভাগ আসন্ন বিধানসভা অধিবেশনে নতুন আইন কার্যকরের পরিকল্পনা করেছে। ভূমি সুরক্ষা নিশ্চিত করতে আদিবাসী এলাকার বাইরে ক্ষুদ্র আদিবাসী বেল্ট তৈরির কথাও উল্লেখ করেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন দোসরা অক্টোবর থেকে অসম সরকার মিশন বসুন্ধরার তৃতীয় সংস্করণ চালু করবে। যার লক্ষ্য গুয়াহাটির পাহাড়ে আদিবাসীদের জমির অধিকার দেও.া। তিনি চা বাগানের জমি শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন।

  • বাংলাদেশের হিন্দুদের জন্য

অসমের মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিবেশী দেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক চ্যানেল অণ্বেষণ করতে আহ্বান জানিয়েছেন। আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জাতীয় পতাকা উত্তোলন করে তিনি বলেছেন, সবাই একটি ঐক্যবদ্ধ জাতির জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। তিনি আরও বলেছেন, যখন আমরা দেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি, সেই সময় তাঁর মন পড়ে রয়েছে প্রতিবেশী দেশে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈনদের দিকে।

অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তার জন্য তিনি বিশেষভাবে উদ্বিগ্ন। তিনি বিশ্বাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদজের নিরাপত্তা নিশ্চিত করবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেন এব্যাপারে সব কূটনৈতিক চ্যানেলগুলি খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি বাংলাদেশে হিংসায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+