সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ, অসমে অভিনব উপায়ে স্বাগত নতুন বছর

অসমে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ চলল নতুন বছরের শুরুর দিনেও। তা হল অভিনব উপায়ে। বছর শুরুর দিনে রাজ্যের বিভিন্ন শহরে ধর্না হয়

অসমে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ চলল নতুন বছরের শুরুর দিনেও। তা হল অভিনব উপায়ে। বছর শুরুর দিনে রাজ্যের বিভিন্ন শহরে ধর্না হয়। গুয়াহাটি এবং শিবসাগরে বহু সংখ্যায় বিক্ষোভকারীদের দেখা গিয়েছে। এছাড়াও ছোট বিক্ষোভ হয়েছে জোড়হাট, গোলাঘাট, নগাঁও এবং ডিব্রুগড়-এ।

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ, অসমে অভিনব উপায়ে স্বাগত নতুন বছর

গুয়াহাটির বিভিন্ন জায়গায় ছাত্ররা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন। সরকারের কাছে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি করেছেন তাঁরা। গুয়াহাটিতে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে অল অসম ল স্টুডেন্টস ইউনিয়ন। তারা বলে অসমের মানুষ কোনওভাবেই এই আইন গ্রহণ করবে না।

নাক দিয়ে ঐতিহ্যগত গামোসায় অসমের ম্যাপ এঁকে তাতে লেখা হয় সিএএ থেকে মুক্ত করা হোক।

অল অসম ল স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক সামসুল হক বলেছেন, সিএএ বাতিলের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। অন্যদিকে অসম স্টুডেন্টস ফোরামের সভাপতি হীরকজ্যোতি বোরা বলেছেন, বছর শুরুর দিনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন।

শিবসাগরে সিএএ-র বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ চোখে পড়ে। অনেক বিক্ষোভকারী তাঁদের মাথা কামিয়ে নতুন আইনের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+