জম্মুর আকাশে ড্রোন হামলার পরই দিল্লিতে ডোভাল, শাহকে নিয়ে হাইভল্টেজ বৈঠকে মোদী
জম্মুর আকাশে কম উচ্চতায় উড়ে যাওয়া ড্রোন দিয়ে রবিবারই হামলা চালানোর ঘটনা উঠে আসে। এই ঘটনায় পাকিস্তানি জঙ্গি যোগ প্রবল হয়ে উঠছে। ইতিমধ্যেই এনকাউন্টারে লস্কর কামান্ডারকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। তবে এর সঙ্গেই রবিবার, সোমবার ও মঙ্গলবারেও পর পর সীমান্ত সংলগ্ন জম্মুর আকাশে সন্দেহজনক ড্রোন উড়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টি নিয়ে দিল্লির বুকে হাইভোল্টজ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী।

বৈঠকের অ্যাজেন্ডা কী?
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে অর্থাৎ মোদী জমানার শুরুর সময় থেকেই পাকিস্তানকে কেন্দ্র করে দিল্লি নিজের অবস্থান খুবই স্পষ্ট রাখে। আর তার প্রমাণ দিয়েছে পর পর সার্জিক্যাল স্ট্রাইক। একচুল জমিও জঙ্গি নাশকতাকে ছাড়তে যে রাজি নয় ভারত, তা বার বার জানান দিয়েছে দেশ। এদিকে, জম্মু কাাশ্মীরে ড্রোন হামলার পর দিল্লিতে জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত বৈঠকের অ্যাজেন্ডা জানা যায়নি।

সেনা স্টেশন টার্গেটে!
২৭ জুন জম্মুর সেনা নিয়ন্ত্রিত স্টেশনে হামলা চালানোর ঘটনা সামনে আসে। জানা যায় ড্রোন দিয়ে সেখানে বিস্ফোরক ফেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাকিস্তান সীমান্ত থেকে এলাকা ১৪ কিলোমিটার দূরে হওয়ায় স্বভাবতই সন্দেহের নজর যায় পাকিস্তানের দিকে। তারপরই এদিন বৈঠকে বসেন মোদী।

জম্মুর ঘটনার প্রাথমিক তদন্ত
ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বুকে ড্রোন হামলা নিয়ে তদন্তভার স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছে এনআইএকে। এদিকে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে সেনা এয়ার ফিল্ডে যে হেলিকপ্টার ছিল, সেটাই ছিল জঙ্গিদের নিশানা। মূলত, লস্কর গোষঠীই এই হালার নেপথ্।ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

জম্মুতে ড্রোন হামলা ও ভারত
এদিকে, জম্মুর বুকে ড্রোন হামলা নিয়ে রাষ্ট্রসংঘে সরব হয়েছে ভারত। সেখানে ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। এদিকে, ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে দিল্লির সম্পর্ক প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে চিরকালই বিশ্বাসী ভারত। এরপর মোদীর ডাকা এই বৈঠকে কী আলোচনা হয়েছে , তা নিয়ে রয়েেছে জল্পনা।












Click it and Unblock the Notifications