সুস্থ হয়ে উঠছে দিল্লি, আড়াই মাস পর নতুন করে আক্রান্ত ৬৪৮ জন, ফল মিলেছে লকডাউনে

আড়াই মাস পর নতুন করে আক্রান্ত ৬৪৮ জন

‌লকডাউন আর তার সঙ্গে কড়া বিধি–নিষেধ, এতেই দারুণ ফল দেখা যাচ্ছে জাতীয় রাজধানী দিল্লিতে। যে দিল্লি একমাস আগেও করোনার দ্বিতীয় ওয়েভের ঝড়ে টালমাটাল খাচ্ছিল এখন সেই শহরই ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। প্রায় আড়াই মাস পর সোমবার দিল্লিতে সবচেয়ে কম নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা রিপোর্ট হয়েছে ৬৪৮টি। স্বাস্থ্য বুলেটিনে জান গিয়েছে, মৃত্যু হয়েছে ৮৬ জনের গত ২৪ ঘণ্টায়। এছাড়াও দিল্লিতে ১৯ মার্চের পর এই প্রথম পজিটিভ হারও এক শতাংশের নীচে নেমে গিয়েছে।

দৈনিক মৃত্যু কমেছে

দৈনিক মৃত্যু কমেছে

দৈনিক মৃত্যুতে টানা ২ দিন ধরে দিল্লি একশোর নীচে রয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানীতে সক্রিয় করোনা কেসের সংখ্যা ১১,০৪০। রবিবার দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ জনের। ২১ মার্চ দিল্লিতে ৮২৩টি করোনা কেস রিপোর্ট হয় এবং ২২ এপ্রিল পজিটিভ হার ৩৬ শতাংশের বেশি দেখা দেয়।

দিল্লিতে শুরু আনলক প্রক্রিয়া

দিল্লিতে শুরু আনলক প্রক্রিয়া

তবে কেস বৃদ্ধির সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করে দিল্লির কেজরিওয়াল সরকার।এমনকী লকডাউনের মেয়াদও বাড়ানো হয় বহুবার। সংক্রমণ কম হওয়ার পর রাজধানীতে ধীরে ধীরে লকডাউন শিথিল হতে শুরু করেছে। এক সপ্তাহের জন্য নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে এবং কারখানাগুলিতেও কাজ শুরু করা হয়েছে। প্রায় ছয় সপ্তাহের বেশি লকডাউনের পর এবার পর্যায়ক্রমে লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যে যদি আবার করোনা কেস বৃদ্ধি পেতে শুরু করে তবে ফের দিল্লিতে লকডাউন জারি করা হবে। তিনি সতর্ক করেন যে করোনা ভাইরাস থেকে মানুষ পালাতে পারেন না কিন্তু ক্ষুধার চোটে মারা যাবেন।

অরবিন্দ কেজরিওয়ালের আর্জি

অরবিন্দ কেজরিওয়ালের আর্জি

তবে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে আর্জি জানান, অত্যন্ত প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বার হবেন না। করোনার দ্বিতীয় ওয়েভ সামাল দিতে দেশের একাধিক রাজ্য যখন বিধিনিষেধ এবং লকডাউন আরোপিত করছে, সেই সময় দিল্লি সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যান্য রাজ্যে মেয়াদ বেড়েছে লকডাউনের

অন্যান্য রাজ্যে মেয়াদ বেড়েছে লকডাউনের

এর পাশাপাশি বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে দিল্লির মতোই উত্তরপ্রদেশেও লকডাউন পর্ব শেষ, যোগী রাজ্যে শুরু হচ্ছে আনলক প্রক্রিয়া। আগামী ১ জুন থেকে এই আনলক পর্ব শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকছে কার্ফু। এছাড়াও সপ্তাহান্তে থাকবে বিধিনিষেধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+