১ কোটি ছুঁই ছুঁই ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা! ১৫ ডিসেম্বরের রিপোর্ট একনজরে

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এবার ১ কোটির দোরগোড়ায়। ১৫ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্টে দেখা গিয়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯৯,০৬, ১৬৫ জন। প্রসঙ্গত, বছরের প্রথমে একাধিক সমীক্ষাপত্রে প্রকাশিত হয়েছিল যে ২০২০ শেষ হতে হতে অন্তত কয়েক কোটি মানুষ দেশে করোনা আক্রান্ত হবেন। বছরের মাঝে যা পরিস্থিতি ছিল, তাতে উদ্বেগ যথেষ্টই ছিল। দেখে নেওয়া যাক এদিন সরকারের রিপোর্টে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে কোন কোন তথ্য উঠতে শুরু করল।

১ কোটি ছুঁই ছুঁই ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা! ১৫ ডিসেম্বরের রিপোর্ট একনজরে

১৫ ডিসেম্বর কেন্দ্রের দেওয়া রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ২২,০৬৫ জন। এদিকে গত একদিনে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। প্রসঙ্গত, গতকালই আইআিটি মাদ্রাজে এক নতুন ক্লাস্টারের খবর পাওয়া যায়। ক্যাম্পাসের মধ্যে প্রায় ১০০ জন আক্রান্ত হওয়ায় সেখানে লকডাউন ঘোষিত। সতর্কতায় রাজ্য সরকার। এদিকে, ১৫ ডিসেম্বরের সরকারি করোনা রিপোর্ট বলছে, দেশে অ্যাকটিভ কেস ৩৩৯৮২০ জন।

দেশে এখনও পর্যন্ত ৯৪২২৬৩৬ জনকে ছাড়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৪৭৭ জন। ১৪ ডিসেম্বরের রিপোর্চ বলছে, দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৩,৫২,৫৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ৯৩,৮৮,১৫৯ জন। দৈনিক সুস্থতা ছিল ৩০,৬৯৫ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+