২০১৭ মনে রেখে আগে থেকেই হবু বিধায়কদের রিসর্টবন্দি করছে কংগ্রেস
২০১৭ মনে রেখে আগে থেকেই হবু বিধায়কদের রিসর্টবন্দি করছে কংগ্রেস
উত্তরপ্রদেশে শেষ দফা বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পরই সোমবার সন্ধ্যে থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষা প্রকাশ হয়েছে৷ যেখানে ইন্ডিয়া টুডে, টাইম নাও, এবিপি সি ভোটার সহ দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলি গোয়াতে কংগ্রেস ও বিজেপির 'কাঁটে কা টক্কর' দেখিয়েছে৷ শেষ ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও গোয়াতে বড় সংখ্যায় আসন পেয়েছিল কংগ্রেস৷ কিন্তু বিজেপির পক্ষ থেকে ঘোড়া কেনাবেচায় সেবারে আর সরকার গড়তে পারেনি কংগ্রেস। এবারও যাতে সেরকম কংগ্রেস ভাঙিয়ে ঘোড়া কেনাবেচা করে ক্ষমতায় আসতে না পারে বিজেপি সে জন্য আগে ভাগেই ব্যবস্থা নিচ্ছে কংগ্রেস। সূত্রের খবর, গোয়াতে জেতার সম্ভাবনা রয়েছে এরকম কংগ্রেস হবু বিধায়কদের গতকাল রাত থেকেই একটি রিসর্টে রেখেছে কংগ্রেস। এবং তাদের রাখা হয়েছে কড়া পাহারায়৷ যাতে বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে এই হবু বিধায়কদের সঙ্গে যোগাযোগ না করা যায়৷

অতীতে জেতা বিদায়কদের দলত্যাগের কারণে গোয়াতে সরকার গড়তে পারেনি বিজেপি! এবার তাই উত্তর গোয়ার একটি রিসর্টে প্রার্থীদের নিরাপদে রেখেছে কংগ্রেস। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোট গণনা শেষ হয়ে ফলাফল বের না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন কংগ্রেস প্রার্থীরা। কংগ্রেস নেতা এবং গোয়ার ইনচার্জ দীনেশ গুন্ডু রাও একটি জাতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আমাদের সমস্ত বিধায়ক একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে কংগ্রেসের অন্যতম প্রবীন ভরসাযোগ্য মুখ পি চিদাম্বরম এবং ডি কে শিবকুমারকে রাজ্যের ছোট দল এবং নির্দল প্রার্থীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছে। এমনকি গোয়ায় বিজেপিকে সরিয়ে সরকার গঠনের পরিকল্পনার অংশ হিসেবে কংগ্রেস, টিএমসি এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানা গিয়েছে। যারা বাংলা এবং দিল্লির মতো জায়গাতে কংগ্রেসের পরিচিত প্রতিপক্ষ।তবে এ নিয়ে গোয়া প্রদেশ কংগ্রেসের মিঃ গুন্ডু রাও বলেছেন, গোয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াই করা সব দলের সঙ্গে জোট করার জন্য আমরা উন্মুক্ত। আমরা তৃণমূল কংগ্রেস এবং আপ বা গোয়াতে বিজেপির বিরুদ্ধে যারা আছে তাদের সঙ্গে জোট করার জন্য আগ্রহী।
সূত্রের খবর, গোয়ায় একটি অ-বিজেপি জোটের জন্য কংগ্রেসের সাথে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে আম আদমী পার্টিও। আপ-এর মুখ্যমন্ত্রী প্রার্থী অমিত পালেকার সংবাদমাধ্যমকে বলেছেন, ' যে কংগ্রেস তাঁর দলের (AAP) সঙ্গে যোগাযোগ করেছে। কংগ্রেসের কিছু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা যেকোনো অ-বিজেপি জোটের জন্য উন্মুক্ত। আমরা কোনো অবস্থাতেই বিজেপিকে সমর্থন করব না।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications