শাশুড়িকে খুন করে রক্তপান জামাইয়ের! চাঞ্চল্যকর কাণ্ডের নেপথ্যে কোন গোপন উদ্দেশ্য
রাঁচির রাঙামাটি গ্রাম এখনও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারছে না। এই গ্রামেই সদ্য ঘটে যাওয়া এক ঘটনা হতবাক করে দিয়েছে সকলকে।
রাঁচির রাঙামাটি গ্রাম এখনও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারছে না। এই গ্রামেই সদ্য ঘটে যাওয়া এক ঘটনা হতবাক করে দিয়েছে সকলকে। শুধুমাত্র তন্ত্র সাধনায় চরম ক্ষমতা লাভ করার জন্য নিজের শাশুড়ির বলি দেয় ফলিন্দ্র লোহরা নামে এলাকার এক যুবক। শুধু খুন নয়, ফলিন্দ্র লোহরার বিরুদ্ধে শাশুড়িকে হত্যার পর তাঁর রক্ত পান করার মতো ঘৃণ্য অভিযোগ দায়ের হয়েছে পুলিশে।

সুকুমারীর মৃত দেহের কাছ থেকে পুলিশ একটি মৃত হাঁসের দেহ উদ্ধার করেছে। যে মুণ্ডহীন হাঁসের দেহের একটু দূরেই ছিল এক বাছুর। পুলিশ জানিয়েছে, বাছুরটির ওপরেও অত্যাচার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ফলিন্দ্রকে।












Click it and Unblock the Notifications