শীতের দাপট বাড়বে উত্তর ভারতে, ডিসেম্বরের থেকেও কঠিন হবে আবহাওয়া

ডিসেম্বরের থেকেও কঠিন অবহাওয়া হবে জানুয়ারিতে। বলছে আবহাওয়া দফতর। তাপমাত্রা আরও কমার পূর্বাভাস।

ডিসেম্বরের থেকেও কঠিন অবহাওয়া হবে জানুয়ারিতে। বলছে আবহাওয়া দফতর। তাপমাত্রা আরও কমার পূর্বাভাস। উত্তর ভারতের পরিস্থিতি কঠিন হতে চলেছে জানুয়ারি মাসে। স্কাইমেেটর পূর্বাভাস বলছে ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রবল শৈত্য প্রবাহ চলবে উত্তর ভারতে। যার জেরে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যের তাপমাত্রা কমবে।

শীতের দাপট বাড়বে উত্তর ভারতে, ডিসেম্বরের থেকেও কঠিন হবে আবহাওয়া

ডিসেম্বরে ২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। যা ১১৯ বছরে রেকর্ড বলে দাবি করা হয়েছে। স্কাইমেেটর পূর্বাভাস বলছেন জানুয়ারি মাসে দিল্লির তাপমাত্রা আরও কমবে। সেটা ১ ডিগ্রি বা তার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশের একাধিক জায়গায় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। অত্যধিক ঠান্ডার কারণে বিহারের পাটনায় স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তর প্রদেশের কানপুরের তাপমাত্রা শূন্য ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।

জানুয়ারি মাসে দিল্লি এনসিআর, রাজস্থান, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে তাপমাত্রা অস্বাভাবিক রকম ভাবে কমবে বলে জানিয়েছে স্কাইমেট। পাহাড়ি অঞ্চলে ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রবল তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজধানী দিল্লিতে তার দাপট পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+