শীতে বরফের চাদরে মোড়ার অপেক্ষায় কাশ্মীর থেকে হিমাচল
উত্তরভারত এই মুহূর্তে শুষ্ক আবহাওয়ার শিকার। গত কয়েকদিন ধরেই আবহাওয়া ক্রমেই শুষ্ক হয়ে উঠছে। এদিকে, ধীরে ধীরে হালকা বৃষ্টি জম্মু ও কাশ্মীরে নিয়ে আসছে শীতের বার্তা। স্কাইমেটের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আর কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে শীত নামতে চলেছে জম্মু ও কাশ্মীরে।

প্রসঙ্গত, উত্তর পশ্চিমী ঝঞ্জা কয়েকদিন আগেই পাঞ্জাবে দেখা গিয়েছে উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায়। ফলে তার প্রভাব এবার আসতে শুরু করেছে ভারতের জম্মু ও কাশ্মীরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে এবার কাশ্মীরের পথেই ভারতে আসতে চলেছে শীত। আগামী ৩ না নভেম্বর থেকে পাঞ্জাব ও হিমাচল প্রদেশে পড়তে শুরু করতে পারে শীত।
শুধু পাঞ্জাব বা হিমাচল প্রদেশই নয়, কাশ্মীরের বিভিন্ন জায়গায় শীতের সঙ্গে নেমে আসতে পারে বরফ। বরফ পাত শীতের শুরুতেই এহার উত্তরভারতের বেশ কয়েকটি জায়গায় দেখা যাবে বলে দাবি স্কাইমেটের। এদিকে রাজস্থান সহ একাধিক জায়গায়, ঝড়বৃষ্টির পূর্বাভাস দেখা গিয়েছে। শীতের শুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লিতে। ঝড়ের দাপট শীতের শুরুতেই দেখা যেতে পারে হরিয়ানা সহ দিল্লির এনসিআর এলাকাতে। তবে আগামী ৪ নভেম্বরের পর থেকে উত্তরভারতের আকাশ পরিষ্কার থাকবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications