Winter Session of Parliament: লোকসভায় পেশ জন্মু-কাশ্মীর পুনর্গঠন বিল, 'গোমূত্র' মন্তব্য ইস্যুতে উত্তাল লোকসভা
অধিবেশন শুরুর পর থেকেই আজ ঘটনা বহুল ছিল সংসদ। শীতকালীন অধিবেশনের শুরুতেই রাজস্থানের ১০ জন জয়ী বিজেপি জণপ্রতিনিধি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। লোকসভা ভোেট আগেই একপ্রকার রাজস্থােনর লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল।
রাজস্থানে বিজেপির জয়ের পরেই যে সাংসদরা জয়ী হয়েছেন তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছিল। পদত্যাগ না করলে তাঁরা বিধানসভায় শপথ নিতে পারবেন না বলে জানিয়েছিল বিজেপি। তারপরেই লোকসভার অধিবেশনে শুরু হতেই সেই ১০ বিজেপি সাংসদ ইস্তফা দেন সাংসদ পদ থেকে।

এদিন প্রথম থেকেই সংসদ অধিবেশন উত্তাল হয়ে উঠেছিল। ডিএমকে সাংসদের গোমূত্র মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। তারপরেই ডিএমকে সাংসদ ক্ষমা চেয়ে েনন। ডিভিএন সেনথিকুমার। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা।
এদিন লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ করার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। টাকার বিিনময়ে সংসদে প্রশ্নের অভিযোগে রয়েছে সাংসদের বিরুদ্ধে। সেই অভিযোগে তৃণমূল সাংসদকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে এথিক্স কমিিট। তারই তীব্র প্রতিবাদ জানিেয়ছন তৃণমূল কংগ্রেস সাংসদ।
এদিকে আজই সাংসদে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার কথা অমিত শাহের। এই নিয়ে আজ সংসদে বক্তব্য রাখার কথা রয়েছে অমিত শাহের। এদিকে গোমূত্র ইস্যুতে বারবার সংসদে বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছিল অধিবেশন। দুপুর ২টোর পরে সেটা চালু হয়।












Click it and Unblock the Notifications