Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Winter Session of Parliament: রাজ্যসভাতেও পাশ তিন ফৌজদারি বিল! ঔপনিবেশিক যুগ শেষ হচ্ছে, লিখলেন মোদী

Winter Session of Parliament: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ তিন ফৌজদারি বিল। বিরোধী শূন্য অবস্থাতেই Bharatiya Nyaya (Second) Sanhita, Bharatiya Nagrik Suraksha (Second) Sanhita এবং Bharatiya Saksha (Second) Bill বিল পাশ করায় মোদী সরকার। এবার শুধু বাকি রাষ্ট্রপতির সাক্ষর।

আর তা মিললেই নয়া এই ক্রিমিনাল বিল আইন (criminal law reform bills) হিসাবে কার্যকর করা হবে। যা আইনি ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। লোকসভার পর রাজ্যসভাতেও তিন ফৌজদারি বিল পাশ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)।

Winter Session of Parliament

তিনি তাঁর অফিসিয়াল X হ্যান্ডেলে লিখছেন, এই তিনটি বিল পাশ এক ঐতিহাসিক মুহূর্ত। এই বিল পাশ হওয়ার ফলে উপনেবেশিক যুগ শেষ হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

তাঁর কথায়, সাধারণ মানুষের পরিষেবা এবং উন্নয়নের জন্যে এই আইন। শুধু তাই নয়, ভারতে সংস্কার আনবে এই তিন নতুন বিল। আধুনিক যুগে প্রযুক্তি এবং ফরেন্সিক সায়েন্সের কথা মাথায় রেখে সাজানো হয়েছে তদন্ত প্রক্রিয়া। এমনটাই উল্লেখ নরেন্দ্র মোদীর।

তিনি আরও লিখছেন, এই বিলগুলি দেশের দরিন্দ্র এবং প্রান্তিক মানুষকে সুরক্ষা এবং ন্যায়বিচার পাইয়ে দেবে। তাঁর দাবি, দেশজুড়ে যে অপরাধ কিংবা সন্ত্রাসের ঘটনা ঘটে তা সমূলে উৎপাটন করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলগুলি নিয়ে যে ব্যখ্যা দিয়েছেন সে কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই অমৃতকালে আইনের সংস্কার আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

অন্যদিকে এই তিন বিল সম্পর্কে রাজ্যসভায় পেশ করে অমিত শাহ বলেন, তারিখ পে তারিখে'র যুগ শেষ হতে চলেছে। বিচার ব্যবস্থায় নতুন যুগ আনতে চলেছে এই তিন আইন অর্থাৎ Bharatiya Nyaya (Second) Sanhita, Bharatiya Nagrik Suraksha (Second) Sanhita এবং Bharatiya Saksha (Second) Bill।

বলে রাখা প্রয়োজন, ইন্ডিয়াল পিনাল কোডকে বদলিয়ে ভারতীয় ন্যায় সংহিতা করা হল। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কোড অব ক্রিমিনাল প্রোসিডিয়রের পরিবর্তে এল। ভারতীয় সাক্ষ্য সংহিতা এসেছে ইন্ডিয়ান এভিডেন্স এক্টের পরিবর্ত হিসেবে।

বলে রাখা প্রয়োজন, এই বিলে গণপিঠুনির শাস্তি হিসাবে ফাঁসি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই বিল রাজ্য সভায় পাশ হওয়ার পরেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। এজন্যেই সমস্ত সাংসদদের সাসপেন্ড করা হয়েছে বলেও তোপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+