লখিমপুর খেরি নিয়ে ফের উত্তাল লোকসভা, 'ক্রিমিনাল' অজয় মিশ্র, কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি রাহুলের

লখিমপুর খেরি নিয়ে ফের উত্তাল লোকসভা, 'ক্রিমিনাল' অজয় মিশ্র, কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি রাহুলের

লখিমপুর খেরি নিয়ে উত্তাল লোকসভা অধিবেশন। শুরু থেকেই লখিমপুর খেরি নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিেত লোকসভায় সরব হয়েছেন রাহুল গান্ধী। গতকালও লখিমপুর খেরির ঘটনার তদন্ত রিপোর্ট পেশের দাবি জানিয়েছিল কংগ্রেস। পরিকল্পনা করে সেখানে কৃষকদের হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতারা।

 লখিমপুর খেরি নিয়ে উত্তাল সংসদ

লখিমপুর খেরি নিয়ে উত্তাল সংসদ

আজ ১৪ তম দিন সংসদের শীতকালীন অধিবেশনের। আজও লখিমপুর খেরি ইস্যুতেই উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। গতকাল থেকেই এই নিয়ে তোলপাড় সংসদের দুই কক্ষ। গতকাল বিরোধীরা এই নিয়ে বারবার আলোচনার দাবি জানিয়েছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী লোকসভায লখিমপুর খেরির কৃষকমৃত্যুর তদন্ত রিপোর্ট পেশের দাবি জানিয়েছিলেন। রাজ্য সভাতেও এই একই ইস্যুতে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদরা। গতকালের পর আজও সেই একই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ অধিবেশনের দুই কক্ষ। বিরোধীরা লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

অজয় মিশ্রের পদত্যাগ দাবি রাহুলের

অজয় মিশ্রের পদত্যাগ দাবি রাহুলের

অধিবেশন শুরু হতেই আজ লখিমপুর খেরির ঘটনার নিেয় তপ্ত হয়ে উঠেছিল লোকসভা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই নিয়ে সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি অজয় মিশ্রকে অপরাধী বা ক্রিমিনাল বলে সংসদে নিশানা করেছেন। এবং অবিলম্বে অজয় মিশ্রের পদত্যাগের দাবি জানিয়েছেন। সংসদে রাহুল গান্ধী অভিযোগ করেছেন কোনও দুর্ঘটনা নয় লখিমপুর খেরিতে পরিকল্পনা করে কৃষকদের খুন করা হয়েছে। এবং তার পরিকল্পনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। রাহুল গান্ধী দাবি করেছে যে মন্ত্রী পরিকল্পনা করে কৃষকদের খুন করেছেন তাঁর পদে থাকার কোনও অধিকার নেই। তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এবং মোদী সরকারের উচিত তাঁকে শাস্তি দেওয়া।

মুলতুবি লোকসভা

মুলতুবি লোকসভা

লখিমপুর খেরির ঘটনা নিয়ে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের সংসদে এই নিয়ে বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে সরব হন। তীব্র হইচইয়ের জেরে লোকসভা অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুিব করে দেন স্পিকার। গতকালও এই নিয়ে দফায় দফায় লোকসভা বিক্ষোভ হওয়ায় মুলতুবি করে দিতে হয়েছিল অধিবেশন। সংসদ হতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে বিজেপি সাংসদরা পাল্টা বিক্ষোভ দেখিয়েছিলেন সংসদ চত্ত্বরে।

গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ

গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ

অজয় মিশ্রের অপসারণের দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসও। সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর তাঁরা সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। গতকাল থেকেই লখিমপুর খেরির ঘটনা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। গতকাল রাজ্যসভায় লখিমপুর খেরি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+