পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ভিলেন ঘূর্ণাবর্ত! উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমবঙ্গে পর্যাপ্ত শীত না পড়ার কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝা। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গে পর্যাপ্ত শীত না পড়ার কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝা। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। একই কারণে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়াও সকালের দিকে আংশিক কুয়াশা থাকবে।

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্তের জেরে তুষারপাত

জম্মু ও কাশ্মীরের সঙ্গে হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা দিল্লি-সহ পার্শ্ববর্তী এলাকায়

বৃষ্টির সম্ভাবনা দিল্লি-সহ পার্শ্ববর্তী এলাকায়

পরিবর্তিত আবহাওয়ার জেরে দিল্লি-সহ পার্শ্ববর্তী চণ্ডীগড়, হরিয়ানা, পঞ্জাবে বৃষ্টির সঙ্গে ঝড় হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের পশ্চিমাংশেও একইরকমের আবহাওয়া বলবত থাকবে।

ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত সরবে উত্তর পূর্ব দিকে

ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত সরবে উত্তর পূর্ব দিকে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ৪৮ ঘন্টায় ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত সরবে উত্তর পূর্ব দিকে সরে যাবে। যার ফলে উত্তর প্রদেশ, বিহার, সিকিম এবং উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

আকাশ থাকবে মেঘলা, ভোরে কুয়াশা

আকাশ থাকবে মেঘলা, ভোরে কুয়াশা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। ভোরের দিকে থাকবে কুয়াশা। তবে সকাল ও সন্ধেয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৭.২
বালুরঘাট ১৪.৬
বাঁকুড়া ১৬.৫
ব্যারাকপুর ১৬.৩
বর্ধমান ১৫.২
ক্যানিং ১৭.৪
কাঁথি ১৭.৬
কোচবিহার ১৩.১
দার্জিলিং ৬
ডায়মন্ডহারবার ১৮
দিঘা ১৯.১
কৃষ্ণনগর ১৭
মালদহ ১৬.৪
পুরুলিয়া ১৫
শিলিগুড়ি ১৩
শ্রীনিকেতন ১৪.৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+