ষাঁড় বশীকরণের খেলায় এক মহিলাকে 'পুরস্কার' হিসাবে ঘোষণা করা হয়, তারপর যা হল

মকর সংক্রান্তিতে আয়োজিত জাল্লিকাট্ট্ু খেলা ঘিরে বিতর্ক অনেক দিন ধরেই । উন্মত্ত ষাঁড়কে বশীকরণের এই খেলায় কিছুদিন আগেই এক দর্শকের প্রাণহানি হয়।

মকর সংক্রান্তিতে আয়োজিত জাল্লিকাট্ট্ু খেলা ঘিরে বিতর্ক অনেক দিন ধরেই । উন্মত্ত ষাঁড়কে বশীকরণের এই খেলায় কিছুদিন আগেই এক দর্শকের প্রাণহানি হয়। এবার এই খেলাতে পুরস্কার হিসাবে এক মহিলাকে ঘোষণা করার মত নক্কারজনক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।

ষাঁড় বশীকরণের খেলায় এক মহিলাকে 'পুরস্কার' হিসাবে ঘোষণা করা হয়, তারপর যা হল

১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন , তামিল নাড়ুর মাদুরাইতে আয়োজন করা হয় এই খেলার। সেখানের ঘোষক পুরস্কার মঞ্চ থেকে জানান, যিনি এই প্রতিযোগিতা জিতে নেবেন তিনি ২১ বছরের এক মহিলাকে পুরস্কার হিসাবে জিতে নিয়ে যেতে পারবেন। আর এই ঘোষণা ঘিরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। পালানিস্বামী নামের ওই ঘোষক সদর্পে ঘোষণা করতে থাকেন যে, সেখানের জাল্লিকাট্ট্ু খেলায় যিনি ষাঁড়কে বশে রাখতে পারবেন , তিনি ষাঁড় ও ওই মহিলাকে নিয়ে যাতে পারবেন পুরস্কার হিসাবে।

দেখা যায়, সেই ঘোষণার পরই করতালিতে ভরে ওঠে গোটা চত্বর। আর সেই করতালির মধ্যে দিয়ে ওই ২১ বছরের মহিলা ষাঁড়টিকে নিয়ে আসেন। এছাড়াও আরও বেশ কিছু পুরস্কারের কথা তিনি ঘোষণা করেন। এই ঘটনার সমালোচনা হতেই, ওই ঘোষককে নিয়ে সোজা পুলিশ থানায় যান আয়োজকরা। যেখানে ঘোষক পালানিস্বামী ক্ষমা চেয়ে ঘটনার মীমাংসা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+