দিল্লি বিমানবন্দরে দুই বিমানের ডানা আটকে বিপত্তি
টেকঅফের আগে ইথিওপিয়া এয়ারলাইন্সর সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিমানের ডানা আটকে বিপত্তি দিল্লি বিমানবন্দরে, ক্ষতিপূরণ চাইবে এয়ার ইন্ডিয়া
দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা। আটকে গেল দুটি বিমানের ডানা। আপাতত মেরামতির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানের উড়ান।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। টেক অফের আগে একটু পিছতে গেলে বিমানের ডানা আটকে যায় পাশেই দাঁড়িয়ে থাকা একটি এয়ার ইন্ডিয়ার এয়ার বাসের ডানার সঙ্গে। ক্ষতি হয় এয়ার ইন্ডিয়ার বিমানটির। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দেরিতে ওড়ে ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমানটি।
এই ঘটনার পর ইথিওপিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে এয়ার ইন্ডিয়া বিমানের ক্ষতির জন্য ইথিওপিয়া এয়ারলাইন্সের কাছে ক্ষতিপূরণ চাইবে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications