পাকিস্তান কাঁপানোর পুরস্কার, অভিনন্দনকে বীর চক্র স্বাধীনতা দিবসেই
পুলওয়ামা হামলার পর বালাকোট এয়ার স্ট্রাইক করে চরম জবাব দিয়েছিল ভারত। পাকিস্তানের বায়ুসেনা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিল বটে তবে ভারতের বায়ুসেনার সঙ্গে এঁটে উঠতে পারেনি।
পুলওয়ামা হামলার পর বালাকোট এয়ার স্ট্রাইক করে চরম জবাব দিয়েছিল ভারত। পাকিস্তানের বায়ুসেনা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিল বটে তবে ভারতের বায়ুসেনার সঙ্গে এঁটে উঠতে পারেনি। পাকিস্তানের মাটিতে দুর্ঘটনা বশত নেমেও দেশের মর্যাদা রক্ষায় কঠোর থেকেছিলেন বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান। পাকিস্তান তাঁকে বন্দি করলেও ভারত সর্বশক্তি প্রয়োগ করে নিজের পাইলটকে এক প্রকার ছিনিয়েই নিয়ে এসেছিল।

দেশের হিরো অভিনন্দন
সেই অভিনন্দন এখন দেশের নজির। তাঁকে নিয়ে নতুন উদ্দীপনায় জেগে উঠেছে দেশপ্রেম। সেই দেশপ্রেমের রেশ জাগিয়ে রাখতেই স্বাধীনা দিবসের দিন এই বায়ুসেনার দুঁদে পাইলটকে বীর চক্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

গর্বের সম্মান
সেনা বাহিনীর কাছে এই পদক অত্যন্ত সম্মানের। অনেক সেনাই আত্মবলিদানের পর এই সম্মান পেয়েছেন। অভিনন্দকে নিজে সেই পদক গ্রহণের সুযোগ পাচ্ছেন। নিন্দুকেরা যদিও মোদী সরকারের এই সিদ্ধান্তকে জাতীয়তাবাদের উষ্কানি বলেই দাবি করেছেন।

রাজনীতির অভিযোগ অভিনন্দনকে নিয়ে
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর গোটা দেশে যে জাতীয়দাবাদের জোয়ার শুরু হয়েছে, সেটা অভিনন্দনকে এই বীর সম্মান প্রদানের পর আরও কয়েকগুণ বেড়ে যাবে। জাতীয়দাবাদই জনসমর্থন আর ভোট ব্যাঙ্কের আসল চাবি কাঠি সেটা খুব ভাল করেই বুঝে গিয়েছে বিজেপি। এই মেরুকরণের রাজনীতির উপর ভর করেই ২০১৯ সালের লোকসভা ভোটে একাই ৩৫০ আসন দখল করেছে তারা। সেই জাতীয়তাবাদের তাসকেই আবারও জাগিয়ে রাখার কৌশল অভিনন্দন বর্তমান।












Click it and Unblock the Notifications