অভিবাদনের বন্যায় ভেসে ওয়াঘার এপারে পা রাখলেন অভিনন্দন, কুর্নিশ বীর সেনাকে

পাকিস্তানের মাটিতে তিনদিন ‘বন্দি’ ভারতের উইং কম্যান্ডার শেষমেশ পা রাখলেন দেশে। যুদ্ধবন্দি প্রত্যার্পণের সমস্ত আইন-কানুন মেনে তিনি ফিরে এলেন ভারতে।

পাকিস্তানের মাটিতে তিনদিন 'বন্দি' ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান শেষমেশ পা রাখলেন দেশে। যুদ্ধবন্দি প্রত্যার্পণের সমস্ত আইন-কানুন মেনে তিনি ফিরে এলেন ভারতে। নিঃশর্তে ভারতের হাতে তুলে দেওয়ার বার্তা দেওয়া হলেও কাগজপত্র প্রস্তুত করে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখতে তাঁর সময় লেগে গেল অতিরিক্ত চার ঘণ্টা।

অভিনন্দনের বন্যায় ভেসে ওয়াঘার এপারে পা রাখলেন অভিনন্দন, কুর্নিশ বীর সেনাকে

বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ কাগজপত্র প্রস্তুত করে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়া হবে পাঁচ মিনিটের মধ্যে, পাকিস্তানের তরফে এই বার্তা দেওয়া হলেও তাঁকে দেশে ফেরাতে চলে যায় দীর্ঘ সময়। কেন তাঁকে দেশের মাটিতে আনতে লেগে গেল অতিরিক্ত সময়, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে ইতিমধ্যে। পাকিস্তানের ভূমিকা নিয়ে এক্ষেত্রে জল্পনা শুরু হয়।

উল্লেখ্য, প্রায় তিনদিনের টানটান ঠান্ডা লড়াই শেষে ভারতের বীর 'যোদ্ধা'কে ঘরে ফিরিয়ে আনতে সমর্থ হয় ভারত। উইং কামান্ডার অভিনন্দন পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াঘা সীমান্তে পা রাখেন দুপুরেই। তারপর সমস্ত নিয়িম মেনে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

তখন ওয়াঘার এপারে মানুষের ভিড়। ভিড় জমেছে তাঁকে স্বাগত জানানোর জন্য। সীমান্তে উপস্থিত অজস্র মানুষ প্রহর গুনেছেন কখন আসবে মাহেন্দ্রক্ষণ। ভারতের বীর সেনানি ফিরবেন ঘরে। সম্মান প্রদর্শন করবেন তাঁরা। অবশেষে রাত ৯.১৫ মিনিটে ভারতের হাতে প্রত্যার্পণ করা হল। ঘরে ফিরলেন অভিনন্দন। বন্দেমাতরম স্লোগান আর জয়ধ্বনিতে ফেটে পড়ল ওয়াঘা সীমান্ত।

পাকিস্তানে ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌরব আলুওয়ালিয়া পাকিস্তানের বিদেশমন্ত্রকের যাবতীয় আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করে তাঁর দেশে ফেরার রাস্তা তৈরি করে দেন। ভারত চেয়েছিল আকাশপথে অভিনন্দনকে ফিরিয়ে আনতে। তাতে পাকিস্তান বাধ সাধলে শেষমেশ সড়কপথে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছন দেশের বীর যোদ্ধা।

উল্লেখ্য, বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমান একজন যোগ্য বীর, যিনি পাকিস্তানি অফিসারদের প্রশ্নবাণের চাপের মুখেও উচ্চশিরে জবাব দিয়েছেন। পাক কব্জায় প্রবল চাপের মুখেও গোপন তথ্য নিয়ে মুখ খোলেননি। এমন বীর যোদ্ধাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নেয় ওয়াঘা। সকাল থেকে প্রতীক্ষারতন মানুষের উন্মাদনা ও উত্তেজনার শেষ ছিল না রাত নেমে এলেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+