১৫ এপ্রিল কি ট্রেন চালুর প্রস্তুতি শুরু করেছে রেল! লকডাউনে প্রহর গুণছেন যাত্রীরা
করোনার প্রকোপ কমেনি। তবু সবাই হাপিত্যেশ করে বসে রয়েছেন- কবে লকডাউন উঠবে। এই পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখাল ভারতীয় রেল।
করোনার প্রকোপ কমেনি। তবু সবাই হাপিত্যেশ করে বসে রয়েছেন- কবে লকডাউন উঠবে। এই পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখাল ভারতীয় রেল। রেল সূত্রে জানানো হয়েছে, ১৫ এপ্রিল থেকে ট্রেন পরিষেবা চালু করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আইআরসিটিসি ওয়াবসাইটও খুলে দিয়েছে। সেখানে ১৫ এপ্রিল থেকে টিকিট বুকিংও করা যাচ্ছে।

সংবাদসংস্থা সূত্রে খবর, রেলের তরফে ট্রেনের ড্রাইভার, গার্ড, স্টেশন ম্যানেজার ও অন্যান্য কর্মচারীদের টাইমটেবিল পাঠিয়ে দেওয়া হয়েছে। রেল বোর্ড ১৭টি জোনাল রেলওয়েকে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে। তবে ট্রেন চালু হলেও তা স্বাভাবিক হতে সময় লাগবে এখনও অনেক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ ডিসেম্বর রাতে লকডাউন ঘোষণার পর রেল পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। দেশের মধ্যে সমস্ত যাতায়াত ব্যবস্থাই বন্ধ। লকডাউনের জেরে বহু মানুষ আটকে পড়েছেন দেশের বিভিন্ন রাজ্যে। করোনা ভাইরাসের প্রকোপে থেকে দেশকে রক্ষা করতে ২১ দিন লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
দেশে যেহেতু করোনার প্রকোপ কমেনি, সবাই আশঙ্কা করছে লকডাউন আরও বাড়বে। শনিবার রেল জানায়, সরকারিভাবে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। প্রস্তুতি তো থাকবেই। এখন লকডাউন রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। সেটা ধরেই প্রস্তুতি থাকবে। কিন্তু এটা কোনও সিদ্ধান্ত নয়। কী পরিস্থিতি দাঁড়ায়, সরকার কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করবে সব।












Click it and Unblock the Notifications