হিন্ডেনবার্গ অভিযোগ ঘিরে ঝড় উঠবে? সেবি চেয়ারপার্সন মাধবী বুচ কী বার্তা দিলেন?

সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচ ও ব্যবসায়ী গৌতম আদানি আঁতাঁতের অভিযোগ সামনে আসছে। হিন্ডেনবার্গ রিসার্চ তথ্য ভারতের স্টক মার্কেটের উপর প্রভাব ফেলেছে। সূচক নামতে শুরু করেছে।

মাধবী পুরি ও তাঁর স্বামী সব অভিযোগই অস্বীকার করছেন। আদানি গ্রুপের সঙ্গে কোনওভাবেই তাঁদের সংযোগ নেই৷ এদিকে মার্কিন শর্ট সেলার অভিযোগের জায়গাতেও একইভাবে রয়েছে। মাধবী পুরি জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও প্ররোচনামূলক।

হিন্ডেনবার্গ গত বছর জানুয়ারি মাসে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছিল৷ বড় মাপের কর্পোরেট দুর্নীতি, স্টক ম্যানুপুলেশনের মারাত্মক অভিযোগ সামনে আনা হয়৷। ফলে বাজারে তীব্র ডামাডোল তৈরি হয়ে যায়৷ সেই বক্তব্যের সমর্থনে হুইসেলব্লোয়ার নথি উল্লেখ করা হয়েছিল।

রিপোর্টের পর সেবি চেয়ারপার্সন মাধবী বুচ প্রতিক্রিয়া দেন। প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। একাধিক নতুন সমালোচনামূলক প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এক্স হ্যান্ডেলে বিবৃতিতে এই কথা বলা হয় সংস্থার পক্ষ থেকে।

হিডেনবার্গ রিসার্চ দাবি করেছে, গৌতম আদানির ভাই বিনোদ আদানির নামও উঠে আসছে। আদানিরা নিজেদের টাকায় দুটি বিদেশি তহবিল তৈরি করেছিলেন। বারমুডা ও মরিশাস নামক দুই তহবিলের টাকা আদানি গোষ্ঠীর শেয়ারে লগ্নি করা হয়৷ সেই টাকা শেয়ারের অঙ্কে বাড়িয়ে বিপুল করা হয়।

সেবির চেয়ারপার্সন মাধবী বুচ ও তাঁর স্বামী ধবল বুচ এই কেলেঙ্কারিতে জড়িয়ে। তাঁরা দুজনেই ওই তহবিলের মালিকানার অংশীদার ছিলেন। সেবি তদন্ত করেছিল। কিন্তু বিদেশি মালিকানার কোনও তথ্যই সেবি খুঁজে পায়নি।

মাধবী বুচ জানিয়েছিলেন, তহবিলটি তাঁর স্বামীর শৈশবের বন্ধুর মাধ্যমে পরিচালিত হয়েছিল। তিনি সেই সময়ে আদানির সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন। সেবি আদানি বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিনিয়োগ তহবিল তদন্ত করার দায়িত্ব পায়। হিডেনবার্গ রিসার্চ এই বিষয়ে বিশেষ ইঙ্গিত করেছে।

সিঙ্গাপুরে থাকাকালীন এই কাজকর্ম হয়েছিল৷
আগোরা অ্যাডভাইজরি লিমিটেড নামে একটি সংস্থায় বুচের ৯৯ শতাংশ মালিকানাধীন ছিল। আদানি গ্রুপের তদন্ত চলাকালীনও রাজস্ব তৈরি করার কাজ চলছিল বলে মারাত্মক অভিযোগ উঠেছে। হিন্ডেনবার্গের আরও অভিযোগ, বুচ সেবি হোল টাইম সদস্য হিসাবে কাজ করার সময় তাঁর স্বামীর নামে ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যক্তিগত ইমেল ব্যবহার করেন।

বুচ কি এই বিষয়ে তথ্য দেবেন? সকলের সামনে এই বিষয়ে বক্তব্য রাখবেন? সেই প্রশ্নও তোলা হয়৷ যদিও কোনও অভিযোগকেই গুরুত্ব দিচ্ছেন না সেবির চেয়ারপার্সন। সেবির পক্ষ থেকেও এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে৷ আদানি তদন্তের ২৪ টির মধ্যে ২৩ টি শেষ হয়েছে৷ একটিও শেষ হওয়ার পথে। মার্কেট ওয়াচডগ দীর্ঘ প্রক্রিয়াটিকে জটিল প্রয়োগ পদ্ধতির জন্য দায়ী করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+