'১১ ফেব্রুয়ারি সব জবাব দেব', বাবাকে জঙ্গি বলায় ফুঁসে উঠলেন কেজরিওয়ালের মেয়ে

কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ করেছে বিজেপি। তার জবাব ১১ ফেব্রুয়ারি দেওয়া হবে বলে ফুঁসে উঠলেন কেজরিওয়ালের মেয়ে।

কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ করেছে বিজেপি। তার জবাব ১১ ফেব্রুয়ারি দেওয়া হবে বলে ফুঁসে উঠলেন কেজরিওয়ালের মেয়ে। হর্ষিতা কেজরিওয়াল অভিযোগ করেছেন দিল্লিতে সংকীর্ণ রাজনীতি করছ বিজেপি। তাঁর বাবা দিল্লির উন্নয়নে যে কাজ করেছেন সেটা ঢাকার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

 কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ

কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ

আপকে হারাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। যদিও সমীক্ষকরা বলছেন বিজেপির যেকোনও নেতার থেকে এখনও কেজরিওয়ালের আপের জনপ্রিয়তা দিল্লিবাসীর মধ্যে বেশি। কাজেই দিল্লিতে ফের আপ সরকার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন ইঙ্গিত পেতেই বিজেপি মরিয়া হয়ে আপের বিরোধিতায় নেমেছে। গত সোমবার বিজেপি সাংসদ প্রকাশ জাভড়েকর কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ করেন। তার আগে বিজেপি নেতা পরবেশ বর্মা শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনকে মদত দেওয়া কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ করেছিলেন।

পাল্টা বিজেপিকে আক্রমণ কেজরিওয়ালের মেয়ে

পাল্টা বিজেপিকে আক্রমণ কেজরিওয়ালের মেয়ে

বাবাকে প্রকাশ্যে জঙ্গি বলে আক্রমণ করায় চুপ করে থাকতে পারেননি কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কেজরিওয়াল(২৪)। তিনি পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছে এই সব অপবাদের জবাব ১১ ফেব্রুয়ারি মিলবে। বিজেিপ নোংরা রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, দুঃস্থ শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, জল এবং বিদ্যুৎ সরবরাহ সুষ্ঠু করা কী সন্ত্রাসবাদ পাল্টা প্রশ্ন ছুড়েছেন হর্ষিতা।

 শাহিনবাগের গুলি চালনায় অভিযুক্তের আপ যোগ

শাহিনবাগের গুলি চালনায় অভিযুক্তের আপ যোগ

এদিকে দিল্লি পুলিস দাবি করেছে শাহিন বাগের গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত যুবকের সঙ্গে আপের যোগ রয়েছে। ২০০৯ সালে নাকি সেই যুবক আপে যোগ দিয়েছিলেন। তার ছবিও প্রকাশ্যে এনেছে দিল্লি পুলিস। যদিও আপের পক্ষ থেকে সেকথা অস্বীকার করা হয়েছে। এবং দিল্লি পুলিসের বিরুদ্ধে পাল্টা নোটিস আনার হুঁশিয়াির দিয়েছে আপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+