অনশনরত আন্না হাজারে এবার বড় হুমকি দিলেন মোদী সরকারকে
অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে। এই নিয়ে ষষ্ঠদিনে পড়ল তাঁর অনশন।
অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে। এই নিয়ে ষষ্ঠদিনে পড়ল তাঁর অনশন। পাশাপাশি নরেন্দ্র মোদী সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে পদ্মভূষণ সম্মান ফেরত দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

আন্না হাজারের প্রতিবাদে সমর্থন দিয়েছে শিবসেনাও। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী আন্নার পাশে থাকার আশ্বাস দিয়েছে শিব সৈনিকরা। গত বুধবার থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগন সিদ্ধি গ্রামে অনশনে বসেছেন আন্না। দাবি কৃষকদের সমস্যার সমাধান করতে হবে এবং লোকপাল ও লোকায়ুক্তের নিয়োগ করতে হবে।
Anna Hazare: I will be returning my Padma Bhushan award to the President. I did not work for that award, you only gave me that while I was working for social cause & the country. If the country or society is in this condition, then why should I keep that? (03.02.19) pic.twitter.com/bch2mmw08o
— ANI (@ANI) February 4, 2019
আন্না বলেছেন, সরকার যদি আর কয়েকদিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে তিনি নিজের পদ্ম ভূষণ সম্মান ফেরত দেবেন। মোদী সরকার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে বলেও আন্না অভিযোগ করেছেন।
১৯৯২ সালে আন্না পদ্মভূষণ সম্মান পান। ৮১ বছর বয়সী আন্নার গত পাঁচদিনে ৩.৮ কেজি ওজন কমে গিয়েছে। রক্তচাপ বেশি, ব্লাড সুগার ও ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে।
আন্নার বিক্ষোভে শামিল হচ্ছেন কৃষকরাও। আহমেদনগরের কালেক্টরের অফিসে ৫ হাজার কৃষক দিয়ে বিক্ষোভ দেখাবেন আজ। বিভিন্ন সংগঠনের নেতারাও এই আন্দোলনে যোগ দিচ্ছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications