সোমবার কি সংসদে ফিরবেন রাহুল? সবার চোখ লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তের ওপরে

রাহুল গান্ধীকে সাংসদ পদে ফেরাতে কংগ্রেসের কাগজপত্র তৈরি। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার অধ্যক্ষ। সোমবার এটি করার সম্ভাবনা রয়েছে। আর যদি দেরি করা হয়, তাহলে কংগ্রেস আদালতে যেতে পারে বলে সূত্রের খবর।

মোদী পদবি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার জন্য অধ্যক্ষ যে গতিতে কাজ করেছিলেন, ঠিক তেমনই গতিতে যদি তিনি (অধ্যক্ষ) কাজ না করন, তাহলে সম্মিলিত বিরোধীরা সেই বিষয়টিও তুলে ধরবেন বলে জানায়েছে।

রাহুল গান্ধী

এনসিপি নেতা তথা লাক্ষাদ্বীপের সাংসদ মহঃ ফয়জলের ক্ষেত্রে তাঁকে পুনর্বহাল করতে একমাসের বেশি সময় লেগেছিল। ১০ বছরের জেলের সাজা হওয়ার পরে জানুয়ারিতে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। কেরল হাইকোর্টে সাজা স্থগিতের পরেও তিনি সাংসদ পদ ফিরে না পাওয়ায় মহঃ ফয়জল সুপ্রিম কোরক্টে আবেদন করেছিলেন। মার্চে সুপ্রিম কোর্টে শুনানি শুরুর আগে তাঁকে পুনর্বহাল করা হয়।

রাহুল গান্ধী

২০১৯-এর সাধারণ নির্বাচনে কর্নাটকের কোলারের জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরেদের পদবি কেন মোদী। রাহুল গান্ধীর এই মন্তব্যের বিরুদ্ধে সুরাতের আদালতে মামলা করা হয়। সেই মামলাতেই রাহুল গান্ধীকে মে মাসে অযোগ্য ঘোষণা করা হয়।

শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির সময় নিম্ন আদালতের রায়ের ওপরে স্থগিতাদের জারি করে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলে, চূড়ান্ত রায়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত রাখা দরকার। বিচারপতিরা বলেন এই অযোগ্য ঘোষণার প্রভাব শুধু ব্যক্তির অধিকারকেই প্রভাবিত করা না ভোটারদেরও প্রভাবিত করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+