বেঙ্গালুরু থেকেও কি লড়বেন মোদী! নমো-রাগার দাক্ষিণাত্য টক্কর নিয়ে জল্পনা তুঙ্গে

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণাতেই থেকে বেশ কয়েকটি জায়গায় চমক দিয়েছে পদ্ম শিবির।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণাতেই থেকে বেশ কয়েকটি জায়গায় চমক দিয়েছে পদ্ম শিবির। বারাণসী বাদে পুরী কেন্দ্র থেকে নির্বাচনী প্রার্থী হয়ে মোদী দাঁড়াতে পারেন , শোনা গেলেও শেষমেশ চমক দিয়ে সেখানের প্রার্থী করা হয়ে বিজেপি নেতা সম্বিত মহাপাত্রকে। পাটনাসাহিবে শত্রুঘ্ন সিনহার নাম বাদ দিয়েও সাংগঠনিক স্পষ্ট বার্তা দিয়েছে গেরুয়া শিবির। এবার সম্ভবত দাক্ষিণাত্য থেকে আসতে চলেছে আরও এক চমক।

কর্ণাটকের কোন কেন্দ্র থেকে মোদী?

কর্ণাটকের কোন কেন্দ্র থেকে মোদী?

শোনা যাচ্ছে , বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্র থেকে ২০১৯ লোকসভা ভোটে দাঁড়াতে পারেন মোদী। তবে এই তথ্য কেবলই জল্পনাতেই দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কোনও মন্তব্য করছে না বিজেপি।

 বিজেপির তালিকা থেকে বাদ ২ টি কেন্দ্র!

বিজেপির তালিকা থেকে বাদ ২ টি কেন্দ্র!

বিজেপির সর্বশেষ যে তালিকায় ৩৬ জনের নাম প্রকাশ করেছে সেখানে চমকপ্রদভাবে বাদ দেওয়া হয়েছে বেঙ্গালুরু দক্ষিণ ও ধানওয়াড় কেন্দে্রের নাম। মনে করা হচ্ছে, ১৮ এপ্রিলের ভোটগ্রহণে বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে নাম থাকতে পারে নরেন্দ্র মোদীর।

বেঙ্গালুরু দক্ষিণ ও বিজেপি

বেঙ্গালুরু দক্ষিণ ও বিজেপি

১৯৯১ সাল থেকে বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রটি বিজেপির আঁতুর ঘর। এখানে কংগ্রেস বিরোধী হাওয় সমস্ত মরশুমেই প্রবল। ১৯৭১ থেকেই যদিও এই কেন্দ্রে কংগ্রেস বিরোধিতা প্রবল রূপ নিয়েছে , তবে তার মধ্যে ১৯৮৯ সালে এখানে কংগ্রেস প্রার্থীর জয় হয়।

নমো -রাগা টক্কর!

নমো -রাগা টক্কর!

ইতিমধ্যেই শোনা গিয়েছিল কেরলার ওয়েনাদ থেকে কংগ্রেসের আসনে লড়তে পারেন দলীয় সভাপতি তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহু গান্ধী। খবর, তার আগে থেকেই বিজেপি শিবির বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রটির জন্য নরেন্দ্র মোদীর নাম বিবেচনায় রাখতে শুরু করে। তবে যদি সমস্ত তথ্য সঠিক হয়, তাহলে ২০১৯ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বনাম মোদীর দাক্ষিণাত্যের লড়াই আরও জোরদার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+