রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' স্কিম চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে দাবি অভিনেতার

ভোটকে পাখির চোখ করে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী স্পষ্ট বার্তায় জানিয়েছেন, তাঁর সরকার মসনদে আসলে দেশের গরিব পরিবারগুলি বছরে ৭২ হাজার টাকা করে পাবে। এই স্কিমকে তিনি 'ন্যায়' বলে আখ্যা দিয়েছেন।

ভোটকে পাখির চোখ করে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী স্পষ্ট বার্তায় জানিয়েছেন, তাঁর সরকার মসনদে আসলে দেশের গরিব পরিবারগুলি বছরে ৭২ হাজার টাকা করে পাবে। এই স্কিমকে তিনি 'ন্যায়' বলে আখ্যা দিয়েছেন। এবার সেই ন্যায় স্কিমের কথা তুলেই তিনি নিজের ডিভোর্সের খোরপোশের টাকা খানিকটা আটকে রাখতে চাইছেন মধ্যপ্রদেশের এক টেলিভিশন অভিনেতা!

রাহুলের ৭২ হাজারের ন্যায় চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার

১২ মার্চ অভিনেতা আনন্দ শর্মাকে আদালত জানায় তাঁর ডিভোর্সের প্রেক্ষাপটে স্ত্রী ও তাঁর সন্তানদের জীবনধারণের জন্য প্রতি মাসে ৪,৫০০ টাকা করে খোরপোশ দিতে হবে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আদালতে চলছিল এই মামলা। এরপরই আদালতের তরফে আসে এই খোরপোশের নির্দেশ।

এরপরই ওই অভিনেতা আদালতে একটি পিটিশন দায়ের করেন। সেখানে তিনি জানান, প্রতিমাসে তাঁর আয়ই হয় মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। সেই টাকা থেকে কিভাবে তিনি খরপোশের টাকা যোগাবেন, এই প্রশ্ন তুলে তিনি জানান, এবার ভোটে রাহুল গান্ধী জিতলে কংগ্রেসের 'ন্যায়' স্কিমের আওতায় তিনি আসতে চান। সেখান থেকে বছরে ৭২ হাজার টাকা পেলে একমাত্র তাতেই খরপোশ যোগাতে পারবেন অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+