'পাকিস্তানের অমুসলিমরা কি ইতালি যাবেন তাহলে!' স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর কটাক্ষ কংগ্রেসকে

নাগরিকত্ব ইস্যুতে মোদী সরকার আপাতত একের পর এক তোপের মুখে পড়ে চলেছে। বিরোধীরা ক্রমাগতনাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে বিজেপিকে একঘরে করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে । এদিকে , এই ইস্যুতে পাল্টা তোপে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে তোপ দাগতে ছাড়ছেন না বিজেপি নেতারাও। দেখে নেওয়া যাক কংগ্রেসকে তোপ দেগে , স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি কী কী জানালেন।

 'নাগরিকত্ব দেওয়া আমাদের কর্তব্য'

'নাগরিকত্ব দেওয়া আমাদের কর্তব্য'

গান্ধী পরিবারের নাম না করে এদিন কিষেণ রেড্ডি বলেন, ' এটা আমাদের কর্তব্য যাতে সংখ্যালঘুরা (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের) নাগরিকত্ব পান। তাঁরা যদি ভারতে না আসেন , তাহলে তাঁরা কোথায় যাবেন?তাঁরা কি ইতালি যাবেন? ' এমনই প্রশ্ন তুলে ফের একবার সোনিয়া গান্ধী ও রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে তোপ দাগেন কিষেণ রেড্ডি।

'ইতালি গ্রহণ করবে না'!

'ইতালি গ্রহণ করবে না'!

এরপর, কটাক্ষের সুর আরো চড়িয়ে কিষেণ রেড্ডি বলেন, 'ইতালি গরীব হিন্দু ও শিখদের কিছুতেই গ্রহণ করবে না'। তিনি এদিন ফের একবার সুর চড়িয়ে দাবি করেন যে পাকিস্তানে অ -মুসলিমদের ওপর এতটাই অত্যাচার হয়েছে যে , সেখানে সংখ্যালঘুরা ৩০ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। আর এর নেপথ্যে রয়েছে জোর করে ধর্মান্তরিত করার ঘটনা।

'রাহুল জানেন না জিএসটি আর সিএএ এর পার্থক্য'

'রাহুল জানেন না জিএসটি আর সিএএ এর পার্থক্য'


কিষেণ রেড্ডি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে এদিন বলেন, রাহুল গান্ধী জিএসটি আর সিএএ-র মধ্যে পার্থক্য বোঝেন না। কিষেণ রেড্ডির দাবি, 'রাহুলের অপরিণত মন্তব্যই জানান দেয় যে তিনি না বোঝেন জিএসটি না বোঝেন সিএএ।' স্বারাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কটাক্ষের সুর চড়িয়ে বলেন, 'রাহুল যদি এগুলি না বোঝেন আমি চাই চিনি শিক্ষক নিয়োগ করুন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+