উপযুক্ত পাত্রী পেলে তবেই বিয়ে, বললেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১৭ মার্চ: কত বয়স হল, এখনও বিয়ে হয়নি! এ বাব্বা!

রাহুল গান্ধীও নিস্তার পাননি এমন চোখা বাক্যবাণ থেকে। তাই কিছুটা বিরক্ত হয়ে শেষে বলেই ফেললেন, "উপযুক্ত পাত্রী যখন পাব, তখন বিয়ে করব।"

পিটিআই-কে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। এ কথা-সে কথার পর যথারীতি ঘুরেফিরে এল বিয়ের প্রসঙ্গ। আর পাঁচজন ভারতীয় যেমন অন্যের হাঁড়ির খবর নিতে অত্যুৎসাহী থাকেন, তেমনই প্রশ্নকর্তাও বলে বসলেন, "আপনি তা হলে কবে বিয়ে করছেন?"

রাহুল গান্ধীর বিরক্তিমাখা উত্তর, "এই প্রশ্নটা সব সময় ওঠে। এখন আমি লোকসভা ভোট নিয়ে ভাবছি। ব্যক্তিগত জীবনে নজর দিচ্ছি না।"

ফের পাল্টা প্রশ্ন, "এখন থেকে দুই-এক বছর পর বিয়ে করবেন কি?" নিরস বদনে তাঁর উত্তর, "এখনই সেটা বলা সম্ভব নয়। আসলে বিয়ে করতে গেলে উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া দরকার।"
নাছোড়াবান্দা প্রশ্নকর্তার জিজ্ঞাসা, "তা হলে আপনি উপযুক্ত পাত্রী খুঁজে পাননি?" রাহুল গান্ধীর জবাব, "না। যখন উপযুক্ত পাত্রী খুঁজে পাব, তখন বিয়ে করব।"

সাক্ষাৎকারে আরও জানান, তিনি পড়াশুনো করতে ভালোবাসেন। প্রচুর বই পড়েন। বাস্তবধর্মী লেখা পড়তে ভালোবাসেন। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন। আর পশ্চিম এশিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও চীন নিয়ে পড়াশুনো করাটা পছন্দ। পাকিস্তানের রাজনীতি নিয়ে অসীম আগ্রহ রয়েছে তাঁর। চীনের সমাজতন্ত্র নিয়েও কৌতূহল রয়েছে যথেষ্ট।

কিন্তু বোন প্রিয়াঙ্কা গান্ধীর মতো হিন্দি সিনেমার পোকা নন তিনি। রাহুলের কোনও পছন্দের অভিনেতা বা অভিনেত্রী নেই। ভালো অভিনয় দেখতে ভালোবাসেন, ব্যস!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+